এক্সপ্লোর

গুন্ডা, সমাজবিরোধীদের বিহারে নিজেদের মুখ হিসাবে তুলে ধরার চেয়ে বরং ভাল কিছু করুন! পটনা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে হস্তক্ষেপের অভিযোগে গাড়িতে হামলার পর এবিভিপিকে ট্যুইট প্রশান্ত কিশোরের

পটনা: বুধবার পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের আগে সোমবার রাতে জেডি (ইউ) সহ সভাপতি প্রশান্ত কিশোর উপাচার্যের বাসভবনে যাওয়ায় বিতর্ক। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির দাবি, উপাচার্যের সঙ্গে দেখা করে নির্বাচনের জন্য বহাল মডেল আচরণবিধি ভেঙেছেন প্রশান্ত কিশোর। অভিযোগ, সোমবার রাতে প্রশান্ত কিশোর উপাচার্যের বাসভবন থেকে বেরনোর সময় তাঁর গাড়ির ওপর হামলা করে, ইট-পাথর ছোঁড়ে এবিভিপির লোকজন। এজন্য গ্রেফতার করা হয় কয়েকজন এবিভিপি কর্মীকে। আজ এর প্রতিবাদে তিন বিজেপি বিধায়ক নীতিন নবীন, সঞ্জীব চৌরাসিয়া, অরুণ সিনহা দলীয় নেতা, কর্মীদের সঙ্গে নিয়ে পিরবাহোর থানার বাইরে ধরনায় বসেন। প্রশান্ত কিশোর ছাত্র সংসদের ভোটে কলকাঠি নাড়ছেন বলে তাঁদের অভিযোগ। তাঁরা দাবি করেন, প্রশান্ত কিশোর নির্বাচনে লড়ার কলাকৌশল রচনা করেন, জেডি (ইউ) এর ছাত্র শাখা ছাত্র জেডি (ইউ)এর ভোটে জয়ের সম্ভাবনা জোরদার করতে যাবতীয় নিয়মনীতি ভেঙে আসরে নেমেছেন। পাশাপাশি শাসক দলের সুনজরে থাকতে পুলিশ, প্রশাসনও এবিভিপি কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি বিধায়করা বলেন, আমরা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এদিকে নজর দিতে বলছি। ধৃত এবিভিপি কর্মীদের মুক্তি চাই। প্রশান্ত কিশোর পুলিশের হাতে নিজেকে তুলে দিয়ে প্রায়শ্চিত্ত করুন। সোমবার রাতে তাঁরা এ নিয়ে রাজ্যপাল ও আচার্য লালজি ট্যান্ডনের কাছে গিয়েও তাঁর হস্তক্ষেপ দাবি করেন। নিয়মবিধি ভাঙার পিছনে পটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রচ্ছন্ন মদতের অভিযোগও করেন তাঁরা। এদিকে প্রশান্ত কিশোর পরে ট্যুইট করে আরএসএসের শাখা এবিভিপির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, কিছু গুন্ডা, সমাজবিরোধীকে বিহারে নিজেদের মুখ হিসাবে তুলে ধরার চেয়ে বরং আপনাদের ভাল কিছু করা উচিত। পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে হারের সম্ভাবনায় যে আতঙ্ক তৈরি হয়েছে, আমার গাড়িতে পাথর ছুঁড়ে তা কাটানো যাবে না। জেডি (ইউ) মুখপাত্র সঞ্জয় সিংহও বলেন, পটনা সায়েন্স কলেজে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত ম্যানেজমেন্ট সেন্টার তৈরির ব্যাপারে উপাচার্যের বাসভবনে বৈঠক চলছিল। সেখানে প্রশান্ত কিশোরের এক আত্মীয় ছিলেন। তাঁর সঙ্গেই ওখানে গিয়েছিলেন তিনি। জেডি (ইউ) এর ওপর রাজ্যের মানু্ষের আস্থা, ভরসা বাড়তে থাকায় যারা ভয় পাচ্ছে, তারাই সব ভিত্তিহীন অভিযোগ তুলছে। গত সপ্তাহে বিহারে দুই শরিক বিজেপি, জেডি (ইউ) এর বিরোধের সূত্রপাত ঘটে পটনা মহিলা কলেজের কাছে কয়েকজন ছাত্র জেডি (ইউ) কর্মীর হেনস্থার অভিযোগ ও তার জেরে এবিভিপি দপ্তরে পুলিশি অভিযান ঘিরে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget