এক্সপ্লোর

গুজরাত নির্বাচন: বাদ বহু মন্ত্রী-বিধায়ক, তৃতীয় প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির

আমদাবাদ: আসন্ন গুজরাত নির্বাচনে তৃতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি।

এই তালিকায় ২৮ জনের নাম রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই তিন মন্ত্রী সহ ১৬ জন বর্তমান বিধায়ককে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, রাখা হয়েছে ১০ জনকে। প্রাক্তন মন্ত্রী সৌরভ পটেলকে বোতাদ থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতি আর সি ফালদুকে জামনগর-দক্ষিণ আসনের টিকিট দিয়েছে দল।

অন্যদিকে, বাদ পড়েছেন—জয়ন্তী কাবাড়িয়া (সুরেন্দ্রনগরের ধ্রানগাধরা আসনের বিধায়ক), বল্লব বাগাসিয়া (আমরেলির সবরকুন্দলা আসনের বিধায়ক) এবং নানু বানানি (সুরাতের কাটারগাম আসন)। বাদ পড়েছেন গুজরাত সরকারের সংসদীয় সচিব তথা কোদিনারের বিধায়ক জেঠা সোলাঙ্কি।

এর মধ্যে, কাবাড়িয়া সম্প্রতি নিজেই জানিয়েছিলেন, তিনি নির্বাচনে না দাঁড়িয়ে দলের কাজ করতে চান। অন্যদিকে, বিজেপি-শাসিত রাজ্যে দলিতরা শোষিত অভিযোগ তুলে দুদিন আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন সোলাঙ্কি। জামনগর-দক্ষিণ আসনের বিধায়ক তথা প্রাক্তন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী বাসুবেন ত্রিবেদীকেও টিকিট দেওয়া হয়নি।

সুরেন্দ্রনগরের দাসাদা (তফশিলি জাতির জন্য সংরক্ষিত) আসনের বর্তমান বিধায়ক পুনমভাই মাকওয়ানার জায়গায় সেখানে টিকিট দেওয়া হয়েছে রাজ্যে বিজেপির দলিত মুখ তথা বিধানসভার স্পিকার রামনভাই ভোরাকে। টি ডি মানিয়ার জায়গায় প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী সৌরভ পটেলকে।

এই নিয়ে এখনও পর্যন্ত ১৮২ আসনের মধ্যে ১৩২ জনের প্রার্থীতালিকা ঘোষণা করল। গত সপ্তাহে ১০৬ জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছিল গেরুয়া-শিবির। প্রসঙ্গত, আগামী ৯ ও ১৪ ডিসেম্বর-দু’দফায় ভোটগ্রহণ হবে গুজরাতে। গণনা ১৮ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget