এক্সপ্লোর

দলিত ইস্যুতে বিরোধীদের রুখতে সাড়ম্বরে উত্তরপ্রদেশে অম্বেডকরের জন্মবার্ষিকী পালন করবে, আদিত্যনাথকে 'দলিত মিত্র' সম্মান দেবে বিজেপি

লখনউ: দলিত ইস্যু যাতে বিরোধীদের অস্ত্র না হয়ে ওঠে, সেজন্য বিজেপি এবার সাড়ম্বরে উত্তরপ্রদেশজুড়ে বিআর অম্বেডকরের জন্মবার্ষিকী পালন করবে বলে জানালেন দলের রাজ্য তফসিলি জাতি মোর্চার সভাপতি কৌশল কিশোর। তিনি মোহনলালগঞ্জের বিজেপি এমপি। আজ লখনইয়ে তিনি বলেন, সংবিধান রূপকারের জন্মবার্ষিকীতে জেলায় জেলায় পদযাত্রা করবেন দলীয় কর্মীরা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে 'দলিত মিত্র' সম্মান দেওয়া হবে। তিনি ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আদিত্যনাথের। বলেন, কেন্দ্র, রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর দুজনেই বাবাসাহেবের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করেছেন। কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা পাচ্ছে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রচুর মানুষ। এনডিএ সরকারের বিভিন্ন স্কিমে বহু তফসিলি মানুষ লাভবান হচ্ছে দেখে বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতী আতঙ্কিত হয়ে পড়েছেন বলে দাবি করেন কিশোর, এও বলেন, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলিও বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে। সমাজবাদী পার্টি ও বসপার মধ্যে নতুন তৈরি হওয়া সদ্ভাবে ফাটল ধরানোর কৌশল হিসাবে কিশোর বলেন, মায়াবতীর অবশ্যই মনে রাখা উচিত, উত্তরপ্রদেশের এক গেস্ট হাউসে আক্রান্ত হলে এক বিজেপি নেতাই তাঁকে রক্ষা করেছিলেন। যে দল এককালে তাঁর প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, আজ তাদের সঙ্গে হাত মিলিয়ে দলিতদের শুভানুধ্যায়ী হতে পারবেন না তিনি। কিশোর এও সওয়াল করেন, তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইন তুলে দেওয়াই লক্ষ্য হলে কেন্দ্র সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনই দাখিল করত না।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget