এক্সপ্লোর

সমালোচনায় বিজেপি, ‘সাভারকরকে নিয়ে সমঝোতা নয়’, রাহুলের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া শিবসেনারও

দামোদর সাভারকরকে নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যে ঘিরে বাকযুদ্ধে নয়া সংযোজন এবার শিবসেনার প্রতিক্রিয়া। মহারাষ্ট্রের রাজনৈতিক শরিক দল শিবসেনা কংগ্রেসের প্রাক্তন সভাপতির মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, হিন্দুত্বের তাত্ত্বিক নেতার মর্যাদা নিয়ে শিবসেনা কোনও আপস করবে না।

নয়াদিল্লি ও মুম্বই: দামোদর সাভারকরকে নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যে ঘিরে বাকযুদ্ধে নয়া সংযোজন এবার শিবসেনার প্রতিক্রিয়া। মহারাষ্ট্রের রাজনৈতিক শরিক দল শিবসেনা কংগ্রেসের প্রাক্তন সভাপতির মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, সাভারকরের মর্যাদা নিয়ে শিবসেনা কোনও আপস করবে না। এর আগে কংগ্রেসের 'ভারত বাঁচাও' সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য যে তাঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, আরও এক বার তা জানিয়ে দেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, তিনি সত্যি কথাই বলেছেন। তাই ক্ষমা চাইবেন না। দিল্লির রামলীলা ময়দানে ওই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘সত্যি কথা বলায় গত কাল সংসদে আমাকে ক্ষমা চাইতে বলে বিজেপি। কিন্তু আমার নাম রাহুল সাভারকর নয়। আমি রাহুল গাঁধী। আর সত্যি কথা বলার জন্য আমি তো নয়ই, কংগ্রেসের কোনও কর্মীই কখনও ক্ষমা চাইবেন না।’ কিন্তু, রাহুল এই প্রসঙ্গে হঠাৎ করে সাভারকরের প্রসঙ্গ টানলেন কেন? বিনায়ক সাভারকর হিন্দু মহাসভার শীর্ষ নেতা ছিলেন! নরেন্দ্র মোদি-অমিত শাহ সাভারকরকে অত্যন্ত সম্মান করেন এবং তিনি গেরুয়া শিবিরের অন্যতম তাত্বিক নেতা ছিলেন!!!কিন্তু, উল্টোদিকে কংগ্রেস সহ বিরোধীরা এই বলে বিনায়ক সাভারকরের সমালোচনা করেন যে, আন্দামানের সেলুলার জেলে বন্দী থাকাকালীন ৪ বার তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর।১৯২৪-এ মুক্তি পান সাভারকর। আর তাই ক্ষমাপ্রার্থনা প্রসঙ্গে সাভারকরের নাম টেনে বিজেপিকে খোঁচা দিলেন রাহুল গাঁধী। পাল্টা রাহুলকে আক্রমণ করেছে বিজেপি। এরপর শিবসেনা নেতা সঞ্জয় রাউত একাধিক ট্যুইট করে বলেছেন, 'সাভারকরকে নিয়ে কোনও আপস নয়। বীর সাভারকর শুধু মহারাষ্ট্র নয়, গোটা দেশের কাছে ভগবান। নেহরু, গান্ধীর মতোই সাভারকরও স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। এমন সব দেবতাকে সম্মান করা উচিত'। তবে ট্যুইটে রাহুল গাঁধীর নাম উল্লেখ করেননি রাউত। সাভারকরকে নিয়ে মন্তব্যের জন্য বিজেপির বিভিন্ন নেতা রাহুলের সমালোচনা করেন। বিজেপির মুখপাত্র জিভিএল নরসিমা রাও তাঁকে জিন্নার উত্তরসূরী বলে তোপ দাগেন। মোদি সরকারের মন্ত্রী গিরিরাজ সিংহ সাভারকরের পাশে দাঁড়িয়ে ট্যুইটে রাহুলকে আক্রমণ করে বলেছেন, বীর সাভারকর সত্যিকারের দেশপ্রেমী ছিলেন। ভাড়া করা পদবী নিলেই কেউ গান্ধী হয়ে যায় না, আর দেশভক্তও হয় না। দেশভক্ত হওয়ার জন্য শরীরে শুদ্ধ হিন্দুস্থানী রক্ত থাকা দরকার। বিজেপি নেতা সম্বিত পাত্রও রাহুল গাঁধীকে কটাক্ষ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget