এক্সপ্লোর

অযোধ্যায় ২২৫ কোটি ব্যয়ে রামায়ণ-জাদুঘর নির্মাণ করবে মোদী সরকার

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে দলের ধ্বজা উড়িয়ে রাখতে হলে যে রামের শরণাপন্ন হতে হবে, তা দশেরাতে বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যখন বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন ‘জয় শ্রী রাম’। এবার পরবর্তী ধাপ হিসেবে অযোধ্যায় রামের জাদুঘর নির্মাণ করার পরিকল্পনা করছে বিজেপি। ২৫ একর জায়গাও কার্যত স্থির হয়ে গিয়েছে। বর্তমান রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। রাজনৈতিক মহলের মতে, মোদীর ‘শ্রী রাম’ জয়ধ্বনির পরই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ‘তুরুপের তাস’ হতে চলেছে রাম-ইস্যু। কারণ, বিজেপি ভালমতোই জানে, উত্তর প্রদেশের রাজনীতিতে অযোধ্যা ও রামের প্রভাব যথেষ্ট। বিজেপির ক্ষেত্রে তো বটেই। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি শীর্ষ নেতৃত্ব এখন বুঝতে পারছেন যে, স্রেফ রাম-মন্দির দিয়ে জনগণকে টানা সম্ভব নয়। তাই এবার রাম-মিউজিয়াম হয়ে রাম-মন্দিরের পথ ধরতে মরিয়া গেরুয়া-শিবির। সূত্রের খবর, জাদুঘর নির্মাণের জন্য যে জমি চিহ্নিত করে রাখা হয়েছে, তা পরিদর্শন করতে আগামীকাল অযোধ্যা যাচ্ছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা। কেন্দ্রীয় সূত্রের মতে, জাদুঘর নির্মাণের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক। জানা গিয়েছে, মিউজিয়ামে প্রতিদিন রামায়ণ-এর ওপর লাইভ শো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget