এক্সপ্লোর
ইভিএম জালিয়াতি করেই জিতেছে বিজেপি, দাবি কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের

নয়াদিল্লি: মানুষের ভোটে নয়, ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্যই গুজরাত বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। এমনই দাবি করলেন মুম্বইয়ের কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। তিনি ট্যুইট করে বলেছেন, ‘যখন গোটা গুজরাত বিজেপি-র বিরুদ্ধে ছিল এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় ফাঁকা চেয়ার দেখা যাচ্ছিল, তখন বিজেপি-র এই জয় মানুষের জন্য নয়, ইভিএম-এর জন্য।’ এর আগে গত ২৪ অক্টোবর ট্যুইট করে সঞ্জয় দাবি করেন, গুজরাতে জনমত সমীক্ষার উল্টো ফল হবে। বিজেপি মাত্র ৪০ থেকে ৪৭টি আসনে জিতবে এবং কংগ্রেস পাবে ১২৫ থেকে ১৪০টি আসন। আজও সেই দাবিতে অনড় মুম্বইয়ের কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, ‘ইভিএম জালিয়াতি না হলে এই ফল হত না। আমাদের প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। এটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।’
Before You Go
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার





















