এক্সপ্লোর

এবার 'স্বাভাবিকের চেয়ে বেশি' গরম পড়বে, জানাল আইএমডি

নয়াদিল্লি: আসছে এপ্রিলে তীব্র গরম পড়ার প্রবল আশঙ্কার কথা শুনিয়ে রাখল দেশের আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)। তারা জানাচ্ছে, এবার আগের তুলনায় আরও বেশি গরম পড়বে। তাপপ্রবাহ চলবে দেশের একাধিক রাজ্যে। মার্চ থেকে মে মাসের অর্থাত্ গ্রীষ্মকালীন মরসুমের যে পূর্বাভাস আইএমডি দিয়েছে, তাতে বলা হয়েছে, দেশের উত্তর পশ্চিম এলাকা দাবদাহের কবলে পড়বে সবচেয়ে বেশি। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা থাকবে ওইসব জায়গায়। বাকি অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। দেশের 'কোর হিটওয়েভ জোন' অর্থাত্ মূল তাপপ্রবাহপ্রবণ এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়বে বলে জানিয়েছে আইএমডি। এই জোনের মধ্যে পড়ছে পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলঙ্গানা। কোর হিটওয়েভ জোনে রয়েছে মারাঠওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, রাজ্যের বিদর্ভ এলাকা, উপকূলবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশও। ১৯০১ সাল থেকে এ পর্যন্ত অর্থাত গত একশ বছরের কিছু বেশি সময়কালের মধ্যে ২০১৬ উষ্ণতম বছর ছিল বলে জানিয়েছে আইএমডি। গত বছর রাজস্থানের ফালোডিতে তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রি সেলসিয়াসে। দেশের কোথাও এত বেশি তাপমাত্রা এযাবত্ কখনও নাকি নথিবদ্ধ হয়নি। গত বছরই দেশে প্রচণ্ড দাবদাহ পরিস্থিতির বলি হয়েছিলেন ১৬০০ বেশি মানুষ। এঁদের মধ্যে ৭০০ জন মারা যান তাপপ্রবাহের জেরে। প্রায় ৪০০ অর্থাত বেশিরভাগই অন্ধ্র, তেলঙ্গানার মানুষ। আরও একটি চমকে দেওয়া তথ্য হল, ১৯০১ এর পর থেকে অর্থাত্ গত ১১৬ বছরে চলতি বছরের জানুয়ারি মাসটি অষ্টম উষ্ণতম মাস হিসাবে চিহ্নিত হয়েছে। সেখানে সদ্য শেষ হওয়া জানুয়ারিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget