এক্সপ্লোর

একাধিক 'পাকিস্তানি বন্ধু', বিএসএফ জওয়ান তেজবাহাদুরের ফেসবুক অ্যাকাউন্টে নজর গোয়েন্দা সংস্থাগুলির

নয়াদিল্লি: সীমান্ত রক্ষী বাহিনীতে (বিএসএফ) জওয়ানদের খারাপ মানের খাবার পরিবেশনের অভিযোগ সম্বলিত ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করে শিরোনামে আসা তেজবাহাদুর যাদবের একাধিক ফেসবুক অ্যাকাউন্টের দিকে এবার নজর পড়েছে সরকারের। ফেসবুকে তাঁর 'বন্ধুদের' লিস্টে অনেকেই পাকিস্তানি, এটা নজরে আসার পর বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলি। দেখা যাচ্ছে, ওই বিএসএফ জওয়ানের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে 'বন্ধু'র সংখ্যা ৬ হাজারের বেশি। এদের ১৭ শতাংশই পাকিস্তানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তেজবাহাদুরের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা গিয়েছে, পাকিস্তানের অনেকেই সেখানে তাঁর বন্ধু। এইসব লোকজনের সঙ্গে তাঁর কী বার্তা বিনিময় হয়েছে, তা এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে তেজবাহাদুরের নামে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকলেও সবগুলি আসলে তাঁরই কিনা, সেটাও যাচাই করে দেখছেন গোয়েন্দারা। ঘটনাচক্রে আজই দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে, দুদিন থাকতে তেজবাহাদুরের স্ত্রী শর্মিলা দেবীকে অনুমতি দিতে হবে। শর্মিলা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করে আদালতে দাবি করেছিলেন, খাবারের মান নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলায় তাঁর স্বামীকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। যদিও এএসজি সঞ্জয় জৈন আদালতে জানিয়েছেন, তেজবাহাদুরকে আটকে রাখার অভিযোগ ঠিক নয়, তাঁকে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে বদলি করা হয়েছে।

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget