এক্সপ্লোর

৬ মাস পর পাক রেঞ্জার্সের সঙ্গে বৈঠক বিএসএফ-এর, সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে সম্মত দু’পক্ষই

জম্মু: নিয়মিত সংঘর্ষ বিরতি লঙ্ঘন, উত্তেজনার মধ্যেই আজ পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে বৈঠক করল বিএসএফ। জম্মু ও কাশ্মীরের সুচেতগড় সেক্টরে আজ এই বৈঠক হয়। ৬ মাস পরে দু’পক্ষের বৈঠক হল। আজ ১০৫ মিনিট ধরে আলোচনা হয়। বিএসএফ-এর এক মুখপাত্র বলেছেন, পাকিস্তান রেঞ্জার্সের অনুরোধেই এই বৈঠকের আয়োজন করা হয়। বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে। বিএসএফ ও পাক রেঞ্জার্স এর আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করার বিষয়ে সম্মত হয়েছে। দু’পক্ষই আন্তর্জাতিক সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে মতপ্রকাশ করেছে। তবে বিএফএফ-এর আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সীমান্তের ওপার থেকে প্ররোচনামূলক আচরণ করা হলে উপযুক্ত বা আরও কড়া জবাব দেওয়া হবে। গত দু’মাস ধরেই ভারত-পাক সীমান্তে উত্তেজনা বেড়েছে। তারই মধ্যে আজ সেক্টর কমান্ডার-স্তরের বৈঠক হল। বিএসএফ-এর দলে ছিলেন ১৭ জন আধিকারিক। নেতৃত্বে ছিলেন জম্মু সেক্টরের বিএসএফ ডিআইজি পি এস ধীমান। পাকিস্তানের দলে ছিলেন তিন জন উইং কমান্ডার সহ ১৪ জন। এই দলের নেতৃত্বে ছিলেন শিয়ালকোট পঞ্জাবের চেনাব রেঞ্জার্সের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার আমজাদ হুসেইন। এর আগে শেষবার বিএসএফ ও পাক রেঞ্জার্সের বৈঠক হয়েছিল এ বছরের ৯ মার্চ। তারপর আজ বৈঠক হল। বিএসএফ-এর মুখপাত্র বলেছেন, আজকের বৈঠকে কর্তব্যরত অবস্থায় দুই বিএসএফ জওয়ান বিজেন্দ্র বাহাদুর ও কে কে আপ্পারওয়ের নৃশংস খুনের নিন্দা করা হয়েছে। এ মাসের ৪ তারিখ আর্নিয়া সেক্টরের গ্রামগুলিতে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন ও গোলাবর্ষণে এক মহিলার মৃত্যুর ঘটনারও প্রতিবাদ জানানো হয়েছে। রাতে অনুপ্রবেশ নিয়েও আলোচনা হয়েছে। পাকিস্তান রেঞ্জার্স সীমান্তে শান্তি বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি পাক সীমান্তে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য বিএসএফ-কে অস্ত্র সংবরণের অনুরোধ জানিয়েছে। সামান্য সমস্যাগুলির সমাধানের জন্য ফিল্ড কমান্ডারদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়েও সম্মত হয়েছে দু’পক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget