এক্সপ্লোর

পোড়া রুটি: অভিযোগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিএসএফের, নিরপেক্ষ তদন্তের জন্য অন্যত্র সরানো হবে ওই জওয়ানকে

নয়াদিল্লি: দেশের সীমান্ত রক্ষার গুরুদায়িত্ব যাদের, সেই বিএসএফ জওয়ানদের খালি পেটে থাকতে হয়। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান তেজ বাহাদুর যাদবের এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় দেশ। এর পরিপ্রেক্ষিতে বিএসএফের আইজি ডি কে উপাধ্যায় জানিয়েছেন, অভিযোগের যথাযথ তদন্ত হবে। তবে তিনি ওই জওয়ানের ভিডিও পোস্ট করার উদ্দেশ্য নিয়ে সন্দেহ ব্যক্ত করে কার্যত তাঁর অভিযোগের সারবত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন। আইজি বলেছেন, তদন্তের স্বার্থে যাদবকে বাহিনীর অন্য একটি হেডকোয়ার্টারে সরানো হবে। তিনি বলেছেন, যাতে যাদবের ওপর কেউ চাপ তৈরি করে নিরপেক্ষ তদন্তে কোনও প্রভাব না ফেলতে পারে সেজন্যই তাঁকে সরানো হবে। একইসঙ্গে যাদবের অতীত রেকর্ডের কথা উল্লেখ করে তাঁর ভিডিও পোস্ট করার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। আইজি জানিয়েছেন, অতীতে যাদব শৃঙ্খলাভঙ্গ করেছিলেন। এজন্য ২০১০-এ তাঁর  কোর্ট মার্শালও হয়। কিন্তু পরিবারের কথা মাথায় রেখে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। উপাধ্যায় বলেছেন, যাদব যে শিবিরে রয়েছেন সেই শিবিরে এর আগে ডিআইজি পর্যায়ের আধিকারিকরা গিয়েছিলেন। কিন্তু যাদবের ভিডিওতে যে অভিযোগ করা হয়েছে সে ধরনের অভিযোগ ডিআইজি পর্যায়ের আধিকারিকরা কখনই পাননি। উপাধ্যায় বলেছেন, ডিআইজি-রা সেখানে গিয়েছিলেন এবং যাদব সহ প্রত্যেকের কাছেই সুবিধা-অসুবিধা জানতে চেয়েছিলেন। কিন্তু কেউ কোনও অভিযোগ করেননি। এক্ষেত্রে সম্ভবত উদ্দেশ্যটা আলাদা। বরাদ্দ খাবার নিয়ে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ জম্মু ও কাশ্মীরে নিযুক্ত বিএসএফ জওয়ানের, তোলপাড় সোশ্যাল মিডিয়া বিএসএফ ডিআইডি এমডিএস মান বলেছেন, হতাশা থেকেও ভিডিও পোস্ট করে থাকতে পারেন যাদব। কারণ, ২০ বছরের চাকরি জীবনে ওই জওয়ানের নামে চারবার নেতিবাচক কাজের অভিযোগ এসেছে। এজন্য তাঁর পদোন্নতি হয়নি। উল্লেখ্য, ভারত-পাক সীমান্তে মোতায়ের বিএসএফের ওই জওয়ান তাঁদের খাবারের নিম্নমান নিয়ে ফেসবুকে কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওগুলি ভাইরাল হয়ে গিয়েছে। দেশজুড়ে শোরগোলের পরিপ্রেক্ষিতে বিএসএফ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। বিএসএফ আইজি অবশ্য মেনে নিয়েছেন, শীতে যে খাবারগুলি দেওয়া হয় তা সুস্বাদু নাও হতে পারে। কারণ, সেগুলি শুকনো ও টিনবন্দী থাকে। একইসঙ্গে তিনি বলেছেন, জওয়ানরা এসব নিয়ে অভিযোগ করেন না। তদন্তে কোনও ত্রুটি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস আইজি দিয়েছেন। জওয়ানের অভিযোগ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ইতিমধ্যেই বিএসএফের কাছে রিপোর্ট চেয়েছেন।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget