এক্সপ্লোর

Budget 2021 on Insurance: বিমা কোম্পানিগুলিতে বিদেশি বিনিয়োগ বেড়ে ৭৪%, বিক্রি করা হবে এলআইসি-র শেয়ার, বাজেটে ঘোষণা সীতারমণের

Union Budget 2021: এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর মতো অলাভজনক সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী

নয়াদিল্লি: বিমা কোম্পানিগুলিতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার সিদ্ধান্ত কেন্দ্রের। বাজারে বিক্রি করা হবে এলআইসি-র শেয়ারও। বাজেটে এমনই ঘোষণা করলেন নির্মলা সীতারমণ।

সোমবার সংসদে ২০২১-২২ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘বিমা কোম্পানিতে ৭৪% বিদেশি বিনিয়োগ করা যাবে। আগে এই বিনিয়োগ ছিল ৪৯ শতাংশ।’

তিনি যোগ করেন, ‘ব্যাঙ্কের ডিপোজিট ইনসিওরেন্স ১ লক্ষ থেকে ৫ লক্ষ করা হয়েছিল। দুর্বল ব্যাঙ্কগুলির জন্য এক্ষেত্রে নতুন পরিকল্পনা করা হল। সেবি অ্যাক্টের আরও পরিবর্তন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

পাশাপাশি, এলআইসি-র শেয়ারও বাজারে ছাড়া হবে বলে ঘোষণা করেন নির্মলা। বলেন, ‘এলআইসি-র শেয়ার বাজারে বিক্রি করা হবে।’ তিনি যোগ করেন, ‘আমরা রাজ্যগুলিকে বলছি জমি বিক্রি করতে। যে বিপুল পরিমাণ জমি পড়ে আছে তা বিক্রি করতে।’

এছাড়া, অলাভজনক সরকারি সংস্থার বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে বলেও বাজেটে উল্লেখ করেন সীতারমণ। বলেন, ‘অলাভজনক সরকারি সংস্থা বিক্রি করার কথা বলা হচ্ছে। এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে।

সীতারমণ বলেন, ‘বস্ত্রশিল্পের জন্য আলাদা পার্ক তৈরি হবে। বিশ্বমানের পরিকাঠামো থাকবে রফতানি ও কর্মসংস্থানের জন্য। জাতীয় পরিকাঠামো পাইপলাইনে ২১৭ টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে।’

‘পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া প্রয়োজন। ৫লক্ষ কোটি টাকা তিন বছরে ধার দেওয়ার ব্যবস্থা হবে। এক্ষেত্রে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবে।’

এই খাতে বিমানবন্দর, রেল, অন্য পরিকাঠামো, স্পোর্টস স্টেডিয়ামও আছে। মূলধন খাতে ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’

বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ‘১ হাজার কোটি টাকা সৌরশক্তি উত্পাদন খাতে বরাদ্দ করা হবে। বিদ্যুৎ সরবরাহে একের বেশি সংস্থাকে বন্টনের দায়িত্ব দেওয়া হবে।

‘বড় বন্দরগুলির ব্যবস্থাপনায় থাকবে বেসরকারি সংস্থা। এই খাতে সরকার কিছু ভর্তুকি দেবে। জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নিমাণ হবে। এর ফলে ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে।’

‘ উজ্জ্বলা প্রকল্পটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর ফলে আরও ১ কোটি মানুষ উপকৃত হবে। শহরের গ্যাস বন্টন পদ্ধতিও আরও উন্নত হবে।’

এদিন বাজেটের শুরুতে সীতারমণ বলেন, ‘অভূতপূর্ব পরিস্থিতিতে এই বাজেট। অনেকে হারিয়েছেন প্রিয়জনকে, হারিয়েছেন টাকাপয়সা। লকডাউন না করলে আরও প্রাণ হারানোর আশঙ্কা ছিল। করোনার ফলে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে।

তিনি বলেন, ‘৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হয়েছে। ৪০ কোটি কৃষক ও বয়স্কদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নগদ। করোনা-কালে ২৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ আরবিআই-এর।

নির্মলা বলেন, ‘করোনা-কালে ৫টি মিনি বাজেট ঘোষণা করে মোদি সরকার। প্রতি ১০ লক্ষে মৃত্যু হার কমেছে উল্লেখযোগ্য হারে। জিডিপি-র ১৩ শতাংশ খরচ হচ্ছে আত্মনির্ভর প্যাকেজে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget