এক্সপ্লোর

Live: প্রধানমন্ত্রী সব কিছু নিয়ে টুইট করেন, আমেরিকায় হেট ক্রাইম নিয়ে চুপ কেন? লোকসভায় প্রশ্ন কংগ্রেসের

নয়াদিল্লি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত বিষয় নিয়ে টুইটে অভ্যস্ত। অথচ অদ্ভুতভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তিনি আমেরিকায় ভারতীয়দের ওপর বাড়তে থাকা হেট ক্রাইম বা ঘৃণাপ্রসূত অপরাধ নিয়ে নিশ্চুপ। এর কারণ কী? লোকসভায় এই প্রশ্ন করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। তাঁর দাবি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যেহেতু অসুস্থ তাই প্রধানমন্ত্রীকেই এ ব্যাপারে বিবৃতি দিতে হবে। খার্গের বক্তব্য, লাখ লাখ ভারতীয় আমেরিকায় কাজকর্ম বা পড়াশোনায় করেন। ফলে এই হেট ক্রাইমের বিষয়টি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায় না। বিদেশিরা যখন এ দেশে আসেন, মোদী সরকার তাঁদের স্বাগত জানায়। অথচ ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ভারতীয়দের ওপর হামলা বেড়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায়ও এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, বিদেশের মাটিতে ভারতীয়দের ওপর হামলার ব্যাপারে আগামী সপ্তাহে বিশদে বিবৃতি দেবে কেন্দ্র। যেভাবে কানসাসে ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে গুলি করে খুন করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। লখনউ এনকাউন্টারে মৃত জঙ্গি সইফুল্লার বাবা মহম্মদ সরতাজ আমাদের সকলের গর্ব। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। লখনউ এনকাউন্টার ও ভোপাল ট্রেন বিস্ফোরণ নিয়ে লোকসভায় বিবৃতি দেওয়ার সময় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তখন উপস্থিত ছিলেন সভাকক্ষে। পুরো ঘটনার বিবৃতি দিয়ে রাজনাথ বলেন, সইফুল্লার বাবা স্বীকার করে নিয়েছেন, তাঁর ছেলে দেশদ্রোহী। বিশ্বাসঘাতক ছেলের দেহগ্রহণে অস্বীকার করেছেন তিনি। এমন মানুষ গোটা দেশের গৌরব। তিনি বলেন, সন্ত্রাসদমন শাখা বা এটিএস সইফুল্লাকে আত্মসমর্পণ করতে বলেছিল। তা তো সে করেইি, উল্টে এটিএসের ওপর গুলি চালাতে শুরু করে। জবাবি গুলিবর্ষণে তার মৃত্যু হয়। সইফুল্লার বাবা মহম্মদ সরতাজ এ ব্যাপারে যে বিবৃতি দিয়েছেন তা পড়ে শোনান রাজনাথ। তাতে সরতাজ বলেন, যে ছেলে দেশের হতে পারেনি, সে আমার হবে কী করে। এ কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সইফুল্লার বাবাও মেনে নিয়েছেন, তাঁর ছেলে দেশদ্রোহী। কক্ষে থাকা সবাইকে আমি বলতে চাই, যে সইফুল্লার বাবার প্রতি আমাদের সকলের সমবেদনা রয়েছে। আমরা তাঁর জন্য গর্বিত। তবে লোকসভা চললেও রাজ্যসভা সদস্য হাজি আবদুল সালামের মৃত্যুতে শোকপ্রকাশ করে কাল বেলা ১১টা পর্যন্ত রাজ্যসভা স্থগিত হয়ে যায়। আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুতে সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই অধিবেশনে জিএসটি বিল পাশ হবে বলে আশা করছে সরকারপক্ষ, সবকটি রাজ্য ও রাজনৈতিক দল এ ক্ষেত্রে সদর্থক অবস্থান নিয়েছে। যে বিষয়গুলিতে গরিব মানুষ উপকৃত হবেন, সেগুলি নিয়ে আলোচনা হবে এই অধিবেশনে। আমেরিকায় ভারতীয়দের বিরুদ্ধে বাড়তে থাকা বিদ্বেষ নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে নোটিশ দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget