এক্সপ্লোর

পাক-অধিকৃত কাশ্মীরে ১২টি নতুন জঙ্গি লঞ্চপ্যাডের হদিস, মোদীকে জানালেন ডোভাল

নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখার ওপারে এখনও অন্তত ১২টি জঙ্গি লঞ্চপ্যাড রয়েছে। সেগুলি সার্জিক্যাল স্ট্রাইকের পর তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই তথ্যই দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিন মোদীর নেতৃত্বে বৈঠকে বসেছিল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতে উদ্ভূত নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি বৈঠকে আলোচনা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রীকে জানান, সার্জিক্যাল স্ট্রাইকের পর নতুন করে সেখানে অন্তত ১২টি জঙ্গি লঞ্চপ্যাড তৈরি হয়েছে। পাশাপাশি, ডোভাল আরও জানান, পাক অধিকৃত কাশ্মীরের টেরর লঞ্চপ্যাডগুলোয় জড়ো হয়েছে ১০০-র বেশি জঙ্গি। নিরাপত্তাবাহিনী একটু ঢিলে দিলেই নিয়ন্ত্রণরেখা পার হবে তারা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যও এদিন পেশ করা হয় বৈঠকে। বলা হয়েছে, এই মুহূর্তে পাকিস্তান চেষ্টা করছে, ভারতীয় সেনা কত সংখ্যায় কোথায় কোথায় মোতায়েন রয়েছে বুঝতে, যাতে সুযোগমত জঙ্গিদের এ দেশে ঢোকানো যায়। গত ১৮ সেপ্টেম্বর উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে অবনতি হয়েছে। ওই হামলায় ১৯ জন জওয়ান মোট শহিদ হন। জখম হন আরও অনেকে। এরপরই প্রত্যাঘাত হিসেবে গত ২৮ তারিখ মধ্যরাতে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে গোপনে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ৭টি জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে প্রায় ৪০ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কম্যান্ডো-বাহিনী। পাকিস্তান এদেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে এবং সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের এই অভিযানের ‘বদলা’ নিতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ভারতের অপারেশনের পর থেকেই পাক সেনার এদিক লক্ষ্য করে গুলিগোলা বর্ষণ কয়েকগুণ বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা-ব্যবস্থা। এদিনের বৈঠকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে বৈঠকে। পাশাপাশি কথা হয়েছে অন্যান্য জায়গার অবস্থা নিয়েও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget