এক্সপ্লোর

আগামীকালই শেষ হচ্ছে কাশ্মীরে সংঘর্ষ বিরতি?

শ্রীনগর: রমজান মাস উপলক্ষে জম্মু ও কাশ্মীরে একতরফাভাবে সংঘর্ষ বিরতির নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে। শনিবার মধ্যরাতে সেই সংঘর্ষ বিরতির মেয়াদ শেষ হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনই জানা গিয়েছে। আজ সন্ধেয় এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এরপরেই সরকারিভাবে সংঘর্ষ বিরতি শেষ করার কথা ঘোষণা হতে পারে। সংঘর্ষ বিরতির মধ্যেই সীমান্তে পাকিস্তানের দিক থেকে নিয়মিত গোলাগুলি চালানো হয়েছে। জঙ্গি হামলাও হয়েছে। সেনা জওয়ান ঔরঙ্গজেবকে অপহরণ করে খুন করেছে জঙ্গিরা। জঙ্গি হামলায় কাশ্মীরের একটি সংবাদপত্রের সম্পাদক ও তাঁর দুই দেহরক্ষীর মৃত্যু হয়েছে। এরপরেই সংঘর্ষ বিরতি তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এ বিষয়ে জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্ত বলেছেন, জঙ্গিদের খুঁজে বার করে খতম করা হবে। তাদের বিরুদ্ধে ফের অভিযান শুরু হবে। গতকালই রাষ্ট্রপুঞ্জ প্রথমবার কাশ্মীরের বিষয়ে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে। বিদেশমন্ত্রক এই রিপোর্টের তীব্র বিরোধিতা করেছে। বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করেছে এই রিপোর্ট। গোটা জম্মু ও কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান আগ্রাসনের মাধ্যমে জোর করে এই রাজ্যের একাংশ দখল করে রেখেছে। পাকিস্তান অবশ্য এই রিপোর্টকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget