এক্সপ্লোর

ত্রিপুরার উন্নয়নে সবরকম সহযোগিতা করবে কেন্দ্র: প্রধানমন্ত্রী

আগরতলা: ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য সেখানকার নবগঠিত বিজেপি সরকারকে সমস্ত রকম সাহায্য দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। সেখানে তিনি জানান, উন্নয়নের ক্ষেত্রে উত্তর-পূর্ব ভারতের প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমি ত্রিপুরাবাসীকে আবেদন করছি, আসুন রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাই, যাতে মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমি আশ্বাস দিতে চাইছি যে, ত্রিপুরার এই উন্নয়নের সফরে কেন্দ্রীয় সরকার পূর্ণ সহযোগিতা দেবে এবং যুক্তরাষ্ট্রীয় সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করবে। প্রধানমন্ত্রী জানান, ত্রিপুরার উন্নয়নে নতুন সরকার প্রত্যেক রাজ্যবাসী ও সমাজের প্রতিটি শ্রেণিকে একসঙ্গে নিয়ে চলবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হবে উন্নয়ন, সুশাসন, জনতার অংশগ্রহণ এবং ‘সবকা সাথ সবকা বিকাশ’। প্রধানমন্ত্রী যোগ করেন, আমি প্রধামনন্ত্রী হিসেবে উত্তর-পূর্বে একাধিকবার সফরে এসেছি। এটুকু বলতে চাই, উত্তর-পূর্বের সমস্যা বোঝে ভারতবাসী এবং প্রত্যেক দেশবাসী উত্তর-পূর্বের পাশে থাকবে।

ত্রিপুরার উন্নয়নে সবরকম সহযোগিতা করবে কেন্দ্র: প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসন ধসিয়ে প্রথমবার ক্ষমতা দখল করেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী প্রমুখ। এছাড়াও ছিলেন শিবরাজ সিংহ চৌহান, বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মত দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পাশাপাশি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, বিজেপি নেতা রাম মাধব, ভূপেন্দ্র যাদব, অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রমুখ।

ত্রিপুরার উন্নয়নে সবরকম সহযোগিতা করবে কেন্দ্র: প্রধানমন্ত্রী

আজ বেলা বারোটায় অসম রাইফেলস ময়দানে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। বিপ্লব দেবের পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জিষ্ণু দেববর্মা। গতকাল সন্ধেয় সিপিএমের রাজ্য দফতরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে শপথগ্রহণ অনুষ্ঠানে  থাকার আমন্ত্রণ জানিয়ে আসেন বিজেপি নেতা রাম মাধব ও ভাবী মুখ্যমন্ত্রী বিপ্লব। সন্ধেয় ত্রিপুরা বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যে অশান্তির পরিবেশ হওয়া সত্বেও সংসদীয় গণতন্ত্রের প্রতি সম্মান জানাতে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন মানিক সরকার সহ ৩ বাম বিধায়ক।

বিজেপি-আইপিএফটি জোট গত সপ্তাহে ত্রিপুরায় প্রায় তিন দশকের বাম শাসনের অবসান ঘটিয়েছে। ৬০টির মধ্যে ভোট হয় ৫৯টি আসনে। বিজেপি জেতে ৩৫টি আসন, আইপিএফটি ৮টি। ১টি আসনে সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ভোটগ্রহণ হতে পারেনি। আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা দাবি করেছেন, নতুন মন্ত্রিসভায় ২টি দফতর পাবেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget