এক্সপ্লোর

পদ্ধতি মানা হয়নি! দিল্লি সরকারের ১৪টি বিল ফেরত্ পাঠাল কেন্দ্র

নয়াদিল্লি: দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের আনা ১৪টি বিল সঠিক পদ্ধতি না মানার কারণ দেখিয়ে ফেরত পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিলগুলি দিল্লি বিধানসভায় পাশ হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক পদস্থ কর্তা জানান, দিল্লি যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল, তাই নিয়ম হল, বিধানসভায় কোনও বিল আনতে হলে আগে কেন্দ্রের অনুমোদন নিতে হয়। কেন্দ্র অনুমতি দিলেই সেই বিল পাস করানোর জন্য পেশ করা যায়। বিধানসভায় বিল গৃহীত হওয়ার পর সেটি যাবে লেফটেন্যান্ট গভর্নরের কাছে। তারপর ফের সেটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে হবে কেন্দ্রের কাছে। কিন্তু ১৪টি বিলের একটির ক্ষেত্রেও এই পদ্ধতি পালিত হয়নি। কেন্দ্রের আগাম অনুমোদন ছাড়াই বিধানসভায় সেগুলি পাস করানো হয়েছে। তাই পদ্ধতিগত ভুলের জন্য বিলগুলি দিল্লি সরকারকে ফেরত্ পাঠানো হয়েছে, যাতে সঠিক প্রক্রিয়া পালিত হয়। প্রসঙ্গত, অরবিন্দ কেজরীবালের দিল্লি সরকার সম্প্রতি একটি আইন তৈরি করে যাতে সংসদীয় সচিব পদে নিযুক্ত ২১ জন আমআদমি পার্টি (আপ) বিধায়ককে লাভজনক পদে থাকার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যায়, তাঁদের বিধায়ক পদ খারিজ হওয়া ঠেকানো যায়। কিন্তু রাষ্ট্রপতি সেই আইনে সিলমোহর দিতে রাজি হননি। এর কিছুদিন বাদেই ১৪টি বিল ফেরত্ পাঠাল কেন্দ্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, নানা ইস্যুতেই দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে কেজরীবাল সরকারের। এবার এই বিলগুলিকে কেন্দ্রে করে তা নতুন মাত্রা পেতে চলেছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget