এক্সপ্লোর

রোহিঙ্গা মুসলিমদের গ্রেফতার করে বিতাড়িত করা হবে, জানাল কেন্দ্র

নয়াদিল্লি: এ দেশে ঘাঁটি গাড়া রোহিঙ্গা মুসলিমদের সনাক্তকরনের কাজ চলছে, তাদের গ্রেফতার করে ফরেনার্স অ্যাক্টে দেশ থেকে বিতাড়িত করা হবে। আজ এ কথা জানিয়ে দিল কেন্দ্র। গত ৫-৭ বছরে মায়ানমার থেকে বেআইনিভাবে এ দেশে এসে বসবাস করছে অন্তত ৪০,০০০ রোহিঙ্গা। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা, বড় একটা সংখ্যা বাসা বেঁধেছে জম্মুতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, মায়ানমার ছাড়া রোহিঙ্গারা তিনভাবে ঢুকেছে এ দেশে- সমুদ্রপথে, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ও মায়ানমার সীমান্তে চিনা এলাকা দিয়ে। ৫,৫০০-৫,৭০০ রোহিঙ্গা শুধু জম্মুতেই রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আশঙ্কা, ঠিকমত গণনা হলে এই সংখ্যা ১০,০০০ থেকে ১১,০০০ দাঁড়াবে। গোটা ভারতের প্রেক্ষিতে জম্মুতে জড়ো হওয়া এই রোহিঙ্গাদের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিছুদিন আগে তাদের বস্তিতে তল্লাশি চালিয়ে আধার কার্ড সহ বেশ কিছু পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি গতকাল এ নিয়ে একটি বৈঠক ডাকেন। কীভাবে রোহিঙ্গাদের চিহ্নিত করে বিতাড়ন করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। জম্মু কাশ্মীরের মুখ্য সচিব, ডিজিপি, বিএসএফের বরিষ্ঠ আধিকারিকরা ও গোয়েন্দা অফিসাররা বৈঠকে ছিলেন। জঙ্গি সংগঠনগুলির সঙ্গে এই রোহিঙ্গাদের যুক্ত থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মূলত ভারতীয় মুসলিমদের থেকে এদের জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি বলে গোয়েন্দারা মনে করছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget