এক্সপ্লোর

শশীকলা ঘনিষ্ঠর হাতেই তামিলনাড়ুর কুর্সি, আস্থাভোটে জিতলেন পালানিস্বামী

চেন্নাই: মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামীই আস্থাভোটে জিতলেন। ২৩৪ সদস্যের বিধানসভায় আস্থাভোটে জিততে তাঁর লাগত অন্তত ১১৭জনের সমর্থন। ১২২জনের সমর্থন পেয়ে মুখ্যমন্ত্রীর চেয়ার দখলে রেখেছেন তিনি। বিপক্ষে ও পনীরসেলভম শিবির পেয়েছে মাত্র ১১টি ভোট। আজ সকালে আস্থাভোটের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন বসলে ডিএমকে বিধায়কদের হট্টগোলের জেরে অধিবেশন বেলা একটা পর্যন্ত স্থগিত হয়ে যায়। ডিএমকে দাবি করে, ভোট করতে হবে গোপন ব্যালটে। বিধানসভার অধ্যক্ষ পি ধনপাল তাতে রাজি না হওয়ায় কাগজ ছিঁড়ে, চেয়ার ভেঙে, মাইক্রোফোন উপড়ে ফেলে প্রচণ্ড ঝামেলা পাকান বিধায়করা। হট্টগোলের জেরে অধ্যক্ষ বিধানসভা থেকে ওয়াক আউট করেন, অধিবেশন স্থগিত হয়ে যায় বেলা ১টা পর্যন্ত। কিন্তু ফের অধিবেশন বসলেও হইচই থামেনি। অধ্যক্ষ ডিএমকে বিধায়কদের সভা থেকে বহিষ্কার করলেও তাঁরা সভা ছাড়তে অস্বীকার করেন। ফলে আস্থাভোট গ্রহণ স্থগিত হয়ে যায় বেলা ৩টে পর্যন্ত। পালানিস্বামীর প্রতিপক্ষ ও পনীরসেলভমের সঙ্গে ছিল ১১জন বিধায়কের সমর্থন। তবে বিরোধী ডিএমকে ও কংগ্রেস সমর্থন করে তাঁকে। ডিএমকে-র ৮৮জন বিধায়কের ভোটাভুটিতে যোগ দেওয়ার কথা ছিল। কংগ্রেসের ৮ ও এক আইইউএমএল বিধায়কেরও ভোট দেওয়ার কথা ছিল পালানিস্বামীর বিপক্ষে।  সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ১২২জনের সমর্থন থাকলেও বিপক্ষও নেহাত কমজোর ছিল না, তাঁরাও ১০৯।  কিন্তু ডিএমকে বিধায়করা বহিষ্কৃত হওয়ায় তাঁরা আর ভোটে যোগ দিতে পারেননি। কংগ্রেসও বয়কট করে ভোটাভুটি। ফলে পালানিস্বামীর জয়ের পথ সুগম হয়ে যায়। আজ সকালে বিধানসভার অধিবেশন বসলে ডিএমকে নেতা এম কে স্ট্যালিন প্রশ্ন তোলেন, এত তাড়াতাড়ি আস্থাভোট করানোর দরকার পড়ল কেন, রাজ্যপাল যেখানে এ জন্য ১৫দিন সময় দিয়েছেন। দাবি করেন, ভোট হোক গোপন ব্যালটে, ফ্লোর টেস্ট হোক আর একদিন। বিধায়কদের সঙ্গে কয়েদিদের মত আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এরপর গোপন ব্যালটের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করেন ডিএমকে বিধায়করা। প্রাক্তন মুখ্যমন্ত্রী এআইএডিএমকে-র ও পনীরসেলভমের সমর্থনে হইচই শুরু করেন তাঁরা। আবার পালানিস্বামী সমর্থক বিধায়করা শুরু করেন বিপক্ষে স্লোগান। অভিযোগ, টানাটানির চোটে তাঁর জামা ছিঁড়ে যায়।

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget