এক্সপ্লোর

১৩ বছর পর ছেলের ‘অপহরণকারী’র হদিশ করলেন মহিলা

চেন্নাই: হারানো ছেলেকে খুঁজে পেতে দীর্ঘ কয়েক বছরের লড়াই চালিয়েছেন। অবশেষে হদিশ পেলেন ছেলের 'অপহরণকারী'র। চেন্নাইয়ের আন্না সত্য নগর একালার বাসিন্দা ৩৭ বছরের মহিলা তিরুমঙ্গলম থানায় এসে অভিযোগ করলেন, ১৩ বছর আগে তাঁর ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাঁর সেই সন্তান এখন কামরাজনগরের এক ঠিকাদারের বাড়িতে ছেলে হিসেবে রয়েছে। বিজয়া নামের ওই মহিলা ও তাঁর স্বামী ভেলুর দাবি, তাঁদের ছেলেকে অপহরণ করেছিলেন তাঁদেরই প্রাক্তন প্রতিবেশী জ্ঞানশেখরন। বর্তমানে জ্ঞানশেখরন একজন সফল ব্যবসায়ী। তিনিকামরাজ নগরের তিরুমঙ্গলম এলাকায় থাকেন। গত ৪ মে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে জ্ঞানশেখরনকে দেখতে পান বিজয়া। এরপর সেই টেলিভিশন চ্যানেলের অফিসে গিয়ে  জ্ঞানশেখরন সম্পর্কে খোঁজখবর করেন। সব কথা জেনে চ্যানেল কর্তৃপক্ষ বিজয়া ও জ্ঞানশেখরনের মধ্যে বৈঠকের ব্যবস্থা করে। কিন্তু বিজয়া এসেছেন জানতে পেরে বৈঠকে আসেননি জ্ঞানশেখরন। বিজয়া জ্ঞানশেখরেন ঠিকানা যোগাড় করে গত বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ হন। ছেলে বিক্রম ওরফে মনোজকে ফিরে পেতে তিনি পুলিশের সাহায্য চান। পুলিশ জ্ঞানশেখরনকে তলব করে। কিন্তু জ্ঞানশেখরন দাবি করেন, বিজয়ার চার সন্তান। জন্মের সময় অসুস্থ ছিল বিক্রম। এজন্য বিক্রমকে তাঁর হাতে তুলে দেন বিজয়া। বর্তমানে জ্ঞানশেখরন ও তাঁর তৃতীয় স্ত্রীর সন্তান হিসেবে রয়েছে সে। এখন সে নবম শ্রেণীতে পড়ছে। পুলিশ গত শুক্রবার বিক্রমকে ডেকে পাঠিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করে। কিন্তু বিক্রম এখন তার আসল বাবা-মায়ের কাছে রাতারাতি ফিরে যেতে স্বচ্ছন্দ বোধ করছে না। কারণ, এতদিন সে জ্ঞানশেখরন ও তাঁর পত্নীকেই বাবা-মা বলে জেনে এসেছে। শেষপর্যন্ত সপ্তাহের ছুটির দিন বিজয়ার বাড়িতে যেতে রাজি হয় বিক্রম। কিন্তু বিজয়া এই প্রস্তাবে রাজি নন। তিনি ছেলেকে ফিরে পেতে চান। বিক্রম জ্ঞানশেখরনের বাড়িতে ফিরে গিয়েছে। পুলিশ মনে করছে, বিষয়টি আদালতেই নিষ্পত্তি হতে পারে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget