এক্সপ্লোর

ডোকলামে অচলাবস্থার মধ্যে উত্তরাখণ্ডে ফের সীমানা লঙ্ঘন চিনা সেনার

নয়াদিল্লি: সিকিম সেক্টরের ডোকালামে চলতি অচলাবস্থার মধ্যে এবার উত্তরাখণ্ডের বারাহোতিতে সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ড ঢুকে পড়ল চিনের সেনারা। ভারতীয় সীমায় প্রায় ১ কিলোমিটার পর্যন্ত চলে আসে তারা।  সংবাদসংস্থা সূত্র উল্লেখ করে জানিয়েছে, গত ২৫ জুলাই সকাল নটা নাগাদ চিনের সেনারা সীমান্ত পেরিয়ে ৮০০ মিটার থেকে ১ কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের ভেতরে চলে আসে। গত বছরের জুলাইতেও চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র দুই সেনা বারাহোতিতে সীমান্ত পেরিয়ে ২০০ মিটার ভেতরে ঢুকে পড়েছিল। ওই সময় ততকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর বলেছিলেন, ওই এলাকায় সীমান্ত চিহ্নিত নয়। সীমান্ত সম্পর্কে দুই দেশের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। সে জন্য ভারত ওই ঘটনাকে  'সীমান্ত লঙ্ঘন' বলে অভিহিত করলেও 'অনুপ্রবেশ' বলেনি। কিন্তু এবারে চিনের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ার ঘটনা কিন্তু অন্য মাত্রা পেয়েছে। গত ১৬ জুন সিকিম সেক্টরের ডোকলামে অনুপ্রবেশ করে চিনের রাস্তা তৈরির চেষ্টা করেছিল। ভারতীয় সেনা সেই চেষ্টায় বাধা দেয়। সেই থেকেই ডোকলামে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনা। এই অচলাবস্থার মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন। কিন্তু চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচির সঙ্গে দোভালের বৈঠকে সমস্যা সমাধানের ব্যাপারে সে রকম কোনও অগ্রগতি হয়নি। দোভাল চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গেও দেখা করেন। সবমিলিয়ে দোভালের সফরে সমাধান সূত্র বেরোনোর কোনও ইঙ্গিত মেলেনি। চিন ডোকলামকে তাদের এলাকা বলে দাবি করেছে। তাদের অভিযোগ, ভারতই সীমান্ত পেরিয়ে অনধিকার প্রবেশ করেছে। অচলাবস্থা কাটাতে আলোচনার ব্যাপারে চিন ভারতের কাছে সেনা সরিয়ে নেওয়ার পূর্বশর্ত আরোপ করেছে। ভারত চিনের ওই দাবি নাকচ করে দিয়েছে। ভারতের বক্তব্য, চিনই এক্ষেত্রে আগ্রাসী ভূমিকা নিয়েছে। ভারত বলেছে, ২০১২-র সমঝোতা লঙ্ঘন করেছে চিন। ডোকলাম থেকে  সেনা প্রত্যাহারের ব্যাপারে চিনের দাবি খারিজ করে দিয়েছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget