এক্সপ্লোর

মোদী-মমতা আঁতাঁত: তৃণমূলকে খোঁচা কংগ্রেসের

নয়াদিল্লি: সোমবার সংসদে দেখা গিয়েছে তৃণমূল-বিজেপি যুগলবন্দি। যা নিয়ে মোদী-মমতা আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। আর মঙ্গলবার, রাজ্যসভায় দাঁড়িয়ে সেই অস্ত্রেই তৃণমূলকে খোঁচা দিল কংগ্রেস। উত্তরাখণ্ডে আস্থা ভোট হয়ে যাওয়ার পরেও কেন সে রাজ্যের বাজেট-সংক্রান্ত বিল সংসদে পাস করাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার, এ নিয়ে এ দিন রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস। তারই মাঝে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলতে উঠে তৃণমূলকে বিজেপির নতুন বন্ধু বলে কটাক্ষ করেন। পাশাপাশি জোট-বার্তা দেন সিপিএমের উদ্দেশ্যে। তিনি বলেন, আমি শুনতে চাই সমাজবাদী পার্টির নরেশ অগ্রবাল কী বলেন এবং সরকারের নতুন বন্ধু সুখেন্দুশেখর রায় কী বলেন। আমি শুনতে চাই আমাদের নতুন বন্ধু ইয়েচুরি কী বলেন। প্রসঙ্গত, এ বছর ফেব্রুয়ারির শুরুর দিকে, যখন বাংলায় সেভাবে জোট দানা বাধেনি, তখন দিল্লির একটি বই প্রকাশ অনুষ্ঠানে, এই জয়রাম রমেশই হালকা চালে, সীতারাম ইয়েচুরিকে বলেছিলেন, চলুন পশ্চিমবঙ্গ শিলিগুড়ি মডেল করি। শেষমেশ, জোট বেঁধেই লড়েছে বাম-কংগ্রেস। বার বার অস্ত্র করেছে মোদী-মমতা আঁতাঁতের অভিযোগকে। সেই অস্ত্রই এ দিন রাজ্যসভায় দাঁড়িয়ে ব্যবহার করেন জয়রাম রমেশ।পাল্টা সুর চড়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বলেন, কংগ্রেস তো আনুষ্ঠানিকভাবেই সিপিএমের সঙ্গী। এরপর, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও বাম-কংগ্রেস সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন। জয়া বলেন, সীতারাম ইয়েচুরি কংগ্রেসের নেতা। উনিই বলছেন, আমি বলার সুযোগ পাচ্ছি না। সম্প্রতি, একাধিকবার সংসদে তৃণমূল ও বিজেপির যুগলবন্দি দেখা গিয়েছে। কখনও বিজেপির পাশে তৃণমূল। কখনও তৃণমূলের পাশে বিজেপি। আর সেই নিয়েই কটাক্ষ ছুড়ে দিচ্ছে সিপিএম-কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget