এক্সপ্লোর

কংগ্রেস শুধু গাঁধী পরিবারকেই মনে রেখেছে, নেতাজি বা সর্দারকে নয়, বললেন জাভড়েকর

পুণে: কংগ্রেস অভিযোগ করেছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর মৃত্যুদিন ভুলে গেছে ক্ষমতাসীন বিজেপি। নাম না করে তাদের ইঙ্গিত ছিল, বদলে তারা নাচানাচি করছে বল্লভভাই পটেলকে নিয়ে। জবাবে মঙ্গলবার বিজেপির পাল্টা অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই পটেল বা লালবাহাদুর শাস্ত্রীর মত নেতাদের নাম কবেই ভুলে গেছে কংগ্রেস। স্বাধীনতার পর সিংহভাগ সময় ক্ষমতায় থেকেও শুধু গাঁধী পরিবার ছাড়া আর সব নেতার অবদানের কথা বরাবর অস্বীকার করেছে তারা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর অভিযোগ করেছেন, কংগ্রেস জানে শুধু গাঁধী পরিবারকে। ওই একটি পরিবারই তাদের সব। নেতাজি, সর্দার বা শাস্ত্রীর সেখানে কোনও জায়গা নেই। তাঁর কথায়, দেশের যেখানেই তিনি যান, দেখতে পান, কার্যত সমস্ত প্রতিষ্ঠান ও প্রকল্প শুধু একটি পরিবারেরই নামে। আর তা হল গাঁধী পরিবার। পুণেয় সর্দার বল্লভভাই পটেলের ১৪১তম জন্মদিবস উপলক্ষ্যে ভাষণ দিচ্ছিলেন জাভড়েকর। সেখানেই তিনি অভিযোগ করেন, দেশে ৮৪২টির বেশি প্রতিষ্ঠান আর প্রকল্প শুধু ওই একটি পরিবারের নামেই নামকরণ হয়েছে। তাঁর প্রশ্ন, নেতাজি সুভাষ, সর্দার পটেল, বা ভগত সিংহের নামে কোনও প্রকল্প, পরিকল্পনা বা প্রতিষ্ঠানের নামকরণ হয়নি কেন? তাঁদের স্মৃতিতে কেন কোনও স্মৃতিসৌধ তৈরি করেনি এতদিন ক্ষমতা ভোগ করা কংগ্রেস সরকার? তিনি জানিয়েছেন, বিজেপি যেভাবে গুজরাটে সর্দার পটেলের মূর্তি গড়ছে, সেভাবেই দেশজুড়ে বরেণ্য নেতাদের সৌধ গড়ে তুলবে তারা। তাঁর বক্তব্য, কংগ্রেস অভিযোগ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা গাঁধীর কথা ভুলে গেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হল, সব প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাল কাজ ও প্রচেষ্টার কদর করেন প্রধানমন্ত্রী। যাঁরা দেশের স্বাধীনতার জন্য লড়েছেন, বিজেপি তাঁদের সকলের অবদানের কথা স্মরণ করে। দেশপ্রেমিকদের মধ্যে কখনও বাছাবাছি করে না তারা। কিন্তু কংগ্রেসের কথা আলাদা। তাদের কাছে ওই গাঁধী পরিবারই সর্বস্ব, আর সব কিছু মিথ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget