এক্সপ্লোর

নোট বাতিল: মোদী দেশকে কলঙ্কিত করেছেন, ক্ষমা চাওয়া উচিত, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: ‘মন কি বাত’ অনুষ্ঠানে নোট বাতিলের হয়ে জোর সওয়াল করার জন্য প্রধানমন্ত্রীকে ফের নিশানা করল কংগ্রেস। নরেন্দ্র মোদীকে ‘অসংবেদনশীল’ উল্লেখ করে প্রধান বিরোধী দলের তোপ, তিনি সমাজকে ‘ক্যাশলেস’ করতে চাইছেন, অথচ দেশের অধিকাংশ মানুষ ‘প্লাস্টিকের’ ব্যবহার জানেন না।

গতকালই, রেডিওর অনুষ্ঠানে মোদী বলেছিলেন, দেশের যুবসমাজ এবং প্রযুক্তি-পারদর্শীদের উচিত অন্যদের (কার্ড ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার) শিখিয়ে সমাজকে ‘ক্যাশলেস’ করার দিকে এগিয়ে নিয়ে যেতে। কংগ্রেসের পাল্টা, প্রধানমন্ত্রীর মনে রাখা উচিত, দেশের কত শতাংশ মানুষ ডেবিট ও ক্রেডিট কার্ডের সঙ্গে অবগত।

এদিন রাজধানীতে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘জন আক্রোশ দিবস’ উপলক্ষে উপস্থিত দলের যুব সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানান, ডিমোনেটাইজেশনের ধাক্কায় মানুষ মারা যাচ্ছে, আর উনি (মোদী) এধরনের মন্তব্য করে চলেছেন। এর থেকেই স্পষ্ট, তিনি কতটা অসংবেদনশীল। প্রবীণ কংগ্রেস নেতার কটাক্ষ, তিনি মন কি বাত করেন না। শুধু নিজের কথা শোনেন আর যা পছন্দ তাই করেন।

আরেক কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। মোদীকে তাঁর উপদেশ, এই নোট বাতিলের ফলে যে সব মানুশ মারা গিয়েছেন, দয়া করে তাঁদের পরিবারের কথা শুনুন। তাঁর অভিযোগ, মোদী এই সমস্যার সৃষ্টি করেছেন। এখন তাঁরই উচিত এর সমাধানসূত্র বের করা। রাজ্যসভার বিরোধী উপ-দলনেতা সুরজেওয়ালার দাবি, এই পদক্ষেপ নিয়ে মোদী দেশকে কলঙ্কিত করেছেন। দেশের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।

কেন্দ্রকে আক্রমণে সামিল হন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বলও। তাঁর কটাক্ষ, নোট বাতিলের ফলে গোটা দেশ ইতিমধ্যেই ‘ক্যাশলেস’ হয়ে পড়েছে। তাঁর মতে, প্রধানমন্ত্রীর ‘ক্যাশলেস’ সমাজের স্বপ্ন তখনই বাস্তব হবে যখন তাতে সহায়তা দেওয়ার জন্য প্রতিষ্ঠানিক কাঠামো থাকবে। তাঁর অভিযোগ, এখনও দেশের বহু জায়গায় ব্যাঙ্ক বা এটিএম যেতে হলে অন্তত ২০ কিমি পথ পাড়ি দিতে হয়। আগে সেই কাঠামো তৈরি করা প্রয়োজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget