এক্সপ্লোর

কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস, দাবি মোদীর

মালৌত (পঞ্জাব): কৃষকদের একটি জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘আমি জানি আপনারা কেন বছরের পর বছর ধরে মোট খরচের মাত্র ১০ শতাংশ লাভ করতে পেরেছেন। আমি জানি এর পিছনে কী স্বার্থ ছিল। কৃষকরা আমাদের দেশের আত্মা। তাঁরা আমাদের অন্নদাতা। কিন্তু কংগ্রেস সবসময় তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাঁদের মিথ্যা বলেছে। কংগ্রেস তাঁদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে।’ ‘কিষাণ কল্যাণ র‌্যালি’ নামে এই জনসভায় পঞ্জাব ছাড়াও হরিয়ানা ও রাজস্থান থেকেও কৃষকরা এসেছিলেন। ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল, শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল, কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল সহ অকালি দল ও বিজেপি-র বেশ কয়েকজন নেতা। এই জনসভায় কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার প্রিয় কৃষক ভাইবোনেরা, আপনারা যে কোনও পরিস্থিতিতে সবসময় কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু এত পরিশ্রমের পরেও দশকের পর দশক ধরে আপনাদের জীবনে যে সুখ আসার কথা ছিল সেটা আসেনি। এর কারণ, গত ৭০ বছরের অধিকাংশ সময় কৃষকরা যে দলের উপর তাঁদের জীবনের মানের উন্নতির দায়িত্ব দিয়েছিলেন, তারা কৃষকদের কঠোর পরিশ্রমকে সম্মান জানায়নি। কৃষকদের শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে। ৭০ বছরের ইতিহাস বলছে, কংগ্রেস শুধু একটি পরিবারের স্বাচ্ছন্দ্য নিয়েই চিন্তিত ছিল। কৃষকদের জন্য অনেক প্রকল্পের কথা ঘোষণা করলেও, কংগ্রেস শুধু একটি পরিবারের কথাই ভেবেছে। সারা দেশ এটা জানে।’ এনডিএ সরকারের সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গত চার বছরে আপনারা যেভাবে রেকর্ড ফলনের মাধ্যমে শস্যাগার পূর্ণ করছেন, তার জন্য কুর্ণিশ জানাচ্ছি। ধান, গম, তুলো, আখ বা ডালের ফলেনর ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে গিয়েছে। এবারও নতুন রেকর্ড হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget