এক্সপ্লোর

১৭ মে-র পর কী? লকডাউন মেয়াদ বৃদ্ধির মাপকাঠি কী, প্রশ্ন সনিয়ার, আর্থিক সহায়তার দাবি কংগ্রেস-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের

করোনাভাইরাস সংকটের মধ্যে লকডাউন ৩ শেষ হওয়ার পর দেশকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে নরেন্দ্র মোদি সরকারের কাছে জানতে চাইল কংগ্রেস। কোন মাপকাঠি অনুসারে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তাও কংগ্রেস জানতে চেয়েছে।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংকটের মধ্যে লকডাউন ৩ শেষ হওয়ার পর দেশকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে নরেন্দ্র মোদি সরকারের কাছে জানতে চাইল কংগ্রেস। কোন মাপকাঠি অনুসারে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তাও  কংগ্রেস জানতে চেয়েছে। কংগ্রেসশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে দলীয় সভানেত্রী সনিয়া গাঁধী প্রশ্ন করেছেন, ১৭ মে-র পর কী? লকডাউন কতদিন চলবে, তা স্থির করতে কেন্দ্র কোন মাপকাঠি ব্যবহার করা হচ্ছে?

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিংহও বৈঠকে একই ধরনের প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, লকডাউন ৩-র পর কী হবে, তা জানার প্রয়োজন। মুখ্যমন্ত্রীদের এই বিষয়ে আলোচনা করতে হবে এবং প্রশ্ন করতে হবে যে, লকডাউন থেকে বেরিয়ে আসতে কেন্দ্রের কৌশল কী ?

বৈঠকে বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীও।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের অভিযোগ, নজিরবিহীন সংকটের এই পরিস্থিতিতে কেন্দ্র রাজ্যগুলিকে অর্থ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, কোভিড-১৯ অতিমারীর ফলে অর্থনীতি কার্যত থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের উজ্জীবক প্যাকেজ দেওয়া দরকার।  এ ধরনের প্যাকেজ দেওয়া না হলে দেশ ও রাজ্যগুলি কীভাবে চলতে পারে, সেই প্রশ্নও তুলেছেন গেহলট। তিনি বলেছেন, তাঁদের সরকারের ইতিমধ্যেই ১০ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা না করেই করোনাভাইরাস অঞ্চলগুলি চিহ্নিত করছে বলে অভিযোগ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের। তিনি বলেছেন, দিল্লিতে বসেই  বাস্তব পরিস্থিতি না জেনে কোভিড-১৯ এলাকাগুলির চিহ্নিত করা হচ্ছে। এটা খুবই উদ্বেগের বিষয়।

ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, রাজ্যগুলি চরম আর্থিক সংকটে ভুগছে। তাদের অবিলম্বে সহায়তার প্রয়োজন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget