এক্সপ্লোর

পিএনবি জালিয়াতি: কংগ্রেসই দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করেছে, অভিযোগ জাভরেকরের

মুম্বই: ক্ষমতায় থাকার সময় কংগ্রেস দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরের। তিনি দাবি করেন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) জালিয়াতি ইস্যুতে কংগ্রেস বর্তমান সরকারকে তোপ দাগলেও তা ব্যুমেরাং হয়ে ওদের দিকেই ফিরে আসবে। কংগ্রেসের অভিযোগ, ২০১৭ সালে নরেন্দ্র মোদীর জমানাতেই এই কেলেঙ্কারি হয়েছে। নীরব মোদী ও তাঁর আত্মীয় তথা ব্যবসার পার্টনার মেহুল চোকসির কোম্পানির পক্ষে পিএনবি লেটার্স অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় তখন। পাল্টা জাভরেকরের দাবি, কংগ্রেস কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ তোলার সুযোগ না পেয়ে হতাশায় ভুগছে। ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে ওদের সরব হওয়া মানায় না। কেননা এই জালিয়াতির সূচনা হয় ২০১১-য় ইউপিএ-র নাকের ডগায়। এই জালিয়াতিই প্রমাণ করে, ইউপিএ ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থাকে সাফ করতে এনডিএ সরকার উদ্যোগ নেওয়ার ফলেই কোটি কোটি টাকার জালিয়াতি ধরা পড়ে বলে দাবি করেন তিনি। সরকার কড়া নজরদারিতে খোলাখুলি ব্যাঙ্কগুলিকে মূলধন জোগান দিচ্ছে বলেও জানান জাভরেকর। বলেন, ইউপিএ সরকারের ঢিলেঢালা মনোভাবের ফলেই টুজি, কমনওয়েলথ গেমস ও কয়লা কেলেঙ্কারি হয়েছিল এবং সরকারের সিদ্ধান্ত খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। তিনি এও দাবি করেন, ব্যবসায়ী চোকসিকে অতিরিক্ত ঋণ পুনর্গঠনে এলাহাবাদ ব্যাঙ্কের অনুমোদনের বিরোধিতা করেছিলেন তাদেরই অন্যতম ডিরেক্টর দীনেশ দুবে। কিন্তু সে সময়কার সরকার তাঁকে চাপ দিয়ে ইস্তফা দেওয়ায়। যাঁরা দুর্নীতির ব্যাপারে হুঁশিয়ার করে দিতেন, তাঁদের নয়, কেলেঙ্কারির নায়কদেরই বাঁচিয়েছে ইউপিএ সরকার।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget