এক্সপ্লোর

ডোভালের ছেলের সংস্থায় ডিরেক্টর মোদীর ৪ মন্ত্রী! স্বার্থের সংঘাতের অভিযোগ, সিবিআই তদন্ত দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছেলে শৌর্য্য ডোভালকে ঘিরে বিতর্ক। তিনি ইন্ডিয়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন চালান। সেটির পরিচালন সমিতিতে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন বলে একটি সংবাদ প্রতিবেদনের খবর। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছে কংগ্রেস। সংবাদপত্রের রিপোর্টে প্রকাশ, ডোভাল-পুত্র জেমিনি ফিনান্সিয়াল সার্ভিসেস নামে একটি আর্থিক পরিষেবা দেওয়া সংস্থার শরিক। আবার তাঁর থিঙ্কট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর পদে বসে রয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীরা। শৌর্য্যের সংস্থাটি আর্থিক সাহায্যের জন্য নানা দেশি-বিদেশী কর্পোরেটদের ওপর নির্ভরশীল, যাদের কয়েকটির সঙ্গে কেন্দ্রের সরকারের লেনদেন আছে। কংগ্রেসের দাবি, ইন্ডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানকে যেসব সংস্থা স্পনসর করে, তারা প্রতিরক্ষা, বিদেশ, বাণিজ্য, অসামরিক বিমান পরিবহণের সঙ্গে নানাভাবে যুক্ত।আবার এই মন্ত্রকগুলির মন্ত্রীরাই ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর।তাই এক্ষেত্রে স্বার্থের সংঘাত লক্ষ্য করা যাচ্ছে। কংগ্রেস বলেছে, মোদী তাঁর ৪ মন্ত্রীকে বরখাস্ত করুন, যাঁরা ডোভালের ছেলের সংস্থার ডিরেক্টর। সিবিআই তদন্ত হোক। এর আগে বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের ব্যবসা ফুলেফেঁপে ওঠার অভিযোগ তুলেও মোদী সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। তাদের দাবি, ২০১৪-১৫ আর্থিক বছরে অমিত শাহের ছেলের কোম্পানির আয় ছিল মাত্র ৫০ হাজার টাক! অথচ এক বছরের মধ্যেই সেই কোম্পানিরই ব্যবসা বেড়ে দাঁড়ায় ৮০ কোটি টাকা! অর্থাৎ মোদী সরকার ক্ষমতায় আসার পর একবছরে একলাফে ১৬ হাজার গুণ ব্যবসা বৃদ্ধি পায় অমিত শাহের ছেলের। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ট্যুইট করেছেন, শাহ-জাদা অর্থাত্ অমিত শাহের ছেলের বিরাট সাফল্যের পর বিজেপির নয়া উপহার, অজিত শৌর্য্যের কাহিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget