এক্সপ্লোর

এবার দেশের আইন, সংবিধান মেনে ব্যবস্থা নিন মোদী, ইস্তফা দিন উমা, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর পদত্যাগ চাইল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংস মামলায় লখনউয়ের বিশেষ সিবিআই আদালত উমার বিরুদ্ধে আজ ফৌজদারি ষড়যন্ত্রের চার্জ গঠনের পরই কংগ্রেস বলেছে, এবার দেশের আইন, সংবিধান মেনে পদক্ষেপ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযুক্তদের অন্যতম উমা ভারতী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়ার পর তাঁর উচিত অবশ্যই ইস্তফা দেওয়া। প্রধানমন্ত্রীরই উচিত উদ্যোগী হয়ে আইন, সংবিধানকে ঊর্ধ্বে তুলে ধরা। বাবরি কাঠামো ধুলোয় মিশে যাওয়ার ২৫ বছর পর এবার ন্যায় প্রতিষ্ঠিত হবে, দেশের আইন মেনে দোষী, অপরাধীদের সাজা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন এআইসিসি-র জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেন, এই মামলায় দৈনিক ভিত্তিতে শুনানি করতে হবে বলে ২০১১-র ৮ ডিসেম্বর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু ২০১৩-র পর থেকে ১৮৫ বার মামলায় শুনানি মুলতুবি হয়েছে। দ্রুত ন্যায়বিচার দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। সুরজেওয়ালা বলেন, যারা দোষী, দেশের আইন মেনে কোনও ভয়-ভীতি বা পক্ষপাতিত্ব ছাড়াই তাদের সাজা হওয়া উচিত। প্রসঙ্গত, লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী, উমা ভারতী ও আরও অনেকের বিরুদ্ধে বাবরি ভাঙা মামলায় ভারতীয় দণ্ডবিধির ১২০-বি ধারায় ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবারই চার্জ গঠন করেছে বিশেষ সিবিআই আদালত।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget