এক্সপ্লোর

বিজেপির ঘরোয়া বিবাদ দেখাতে গিয়ে পুরানো ভিডিও পোস্ট করে বিপাকে, ক্ষমা চাইল কংগ্রেস

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী, বিজেপিকে বিপাকে ফেলার উদ্দেশ্যে 'পুরানো' ভিডিও পোস্ট করে মুখ পুড়ল কংগ্রেসের। বিজেপির ভিতরের কোন্দল কতটা ভয়াবহ, সেটা দেখাতে গিয়ে কংগ্রেসের আইটি সেল ওই ভিডিও পোস্ট করে দাবি করে, সেটি প্রধানমন্ত্রীর জয়পুরের সাম্প্রতিক জনসভার। কিন্তু একাধিকবার শেয়ার হওয়ার পর বেরয়, সেটি কয়েক মাস আগের! প্রথমে ভিডিওটি ফেসবুকে দেওয়া যাচ্ছে না দেখে কংগ্রেস কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দিকে আঙুল তুলে ট্যুইট করে, হে ফেসবুক, এই ভিডিওটা আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করতে পারছি না। বলতে পারো, কেন, না কি আরএসপ্রসাদের কাছে জানতে চাইব? অবশেষে সেটি আপলোড হয়। ভিডিওতে দেখা যায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে একদল লোক স্লোগান দিচ্ছে, বলছে, মোদী, আমরা আপনাকে হেয় করছি না। কিন্তু বসুন্ধরা, তোমায় ছাড়ব না। তোমার জন্যই মোদীর ক্ষতি হবে। কংগ্রেস ভিডিওর সঙ্গে ট্যুইট করে, প্রধানমন্ত্রী মোদী যেমন ফেসবুকের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তেমনই ক্যাডারদের ওপর রাশও ওনার রাশ আলগা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর জয়পুরের সভায় অন্তর্দ্বন্দ্ব বাইরে বেরিয়ে এল! কিন্তু কিছুক্ষণ বাদেই জানা যায়, ভিডিওটি গত ৮ মার্চের, রাজস্থানেরই ঝুনুঝুনুর এক অনুষ্ঠানের, যেখানে ন্যাশনাল নিউট্রিশন মিশন ও পরিবর্ধিত বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির সূচনায় বসুন্ধরার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এমন মারাত্মক ভুল প্রকাশ্যে চলে আসায় ক্ষমা চান কংগ্রেসের আইটি সেলের কর্ত্রী দিব্যা স্পন্দনা, যিনি ফেসবুকের পাশাপাশি নিজের ট্যুইটার হ্যান্ডলেও ভিডিওটি পোস্ট করেন। যদিও অস্বস্তিতে পড়েও তিনি বিজেপিকে আক্রমণ অব্যাহত রাখেন। ভিডিওটি যে পুরানো, তা মেনে নিয়েও বলতে থাকেন, রাজস্থান বিজেপিতে এই ঘরোয়া বিবাদ অনেকদিনেরই। তবে পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কংগ্রেসকে আক্রমণ করে ট্যুইট করেন, কংগ্রেস ট্যুইটারে বরাবরের মতো আত্মঘাতী গোল করে বসল। ৫ মাসের পুরানো একটা ভিডিওকে প্রধানমন্ত্রী মোদীর শনিবারের জয়পুরের সমাবেশের বলে দাবি করছে। তারপরও জবাব তৈরি ছিল দিব্যা স্পন্দনার। ফের তিনি ট্যুইট করেন, ঠিকই আমরা ভুল করি। কিন্তু কনটেন্ট তো আসল। সেটা কি মানবেন অমিত। সাহস দেখান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget