এক্সপ্লোর

রাহুলের কটাক্ষ, তামাসা! জিএসটি সূচনায় সংসদ অধিবেশন বয়কটের সিদ্ধান্ত খতিয়ে দেখছে না কংগ্রেস

নয়াদিল্লি: জিএসটি চালু করতে শুক্রবার সংসদের মধ্যরাতের বিশেষ অধিবেশন বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রশ্নই নেই বলে জানিয়ে দিলেন কংগ্রেসের শীর্ষ নেতা আনন্দ শর্মা। তিনি বলেছেন, এটা এমন কোনও মামুলি বিষয় নয় যে, সরকার অনুরোধ করল আর অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগে একটা প্রধান বিরোধী দল তার সিদ্ধান্ত বদলে ফেলল। সংসদের রীতি-প্রথা, দেশের ঐতিহ্য মাথায় রেখে আমরা জিএসটি রূপায়ণ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জিএসটি রূপায়ণ অনুষ্ঠানটি সংসদের সেন্ট্রাল হলে করার জন্য কেন্দ্রের নিন্দা করে বলেন, এভাবে ওই কক্ষকে অপমান করা হচ্ছে, তাকে প্রচারের হাতিয়ারও করা হচ্ছে। ওরা যদি সেন্ট্রাল হলের বাইরে অনুষ্ঠান করতেন, আমাদের সম্মান দিয়ে ডাকতেন, তাহলে হয়তো যেতাম। রাজনীতি নয়, আদর্শের কারণেই কংগ্রেস ওই অনুষ্ঠান বয়কট করছে বলে সওয়াল করেন তিনি। শর্মা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হল, পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে, কিন্তু ইন্দিরা গাঁধী সংসদের অধিবেশন ডাকেননি। পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ হল, ভারত মহাকাশে পা দিল, অর্থনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হল, এমন কত বড় ঘটনা ঘটল। কিন্তু কোনও ক্ষেত্রেই যখন সংসদের অধিবেশন হয়নি, তখন এখনই বা কী দরকার? শর্মা পাল্টা দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী বরং দেশবাসীকে বলুন, কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে কেন এইচ ওয়ান বি ওয়ান ভিসা প্রসঙ্গ উঠল না। উনি মার্কিন সফরে যাওয়ার আগে আমরা অনুরোধ করেছিলাম আমেরিকায় যান যেসব তথ্যপ্রযুক্তি কর্মী, তাঁদের স্বার্থ যেন উনি রক্ষা করেন, ওই ভিসার ইস্যুটি তোলেন কেননা ওরা দক্ষ কর্মী, তাই ওদের অভিবাসনকারী বলে গণ্য করা যায় না। কিন্তু উনি আমেরিকা থেকে ফিরলেন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ভরসা করার কোনও আশ্বাস আদায় না করেই। কেন চুপ উনি? দেশবাসীকে জবাব দিতে দায়বদ্ধ উনি। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী আবার জিএসটি রূপায়ণকে তামাসা বলে কটাক্ষ করেছেন। তিনি ছুটি কাটাচ্ছেন বর্তমানে। তবে দফায় দফায় আজ ট্যুইট-বিদ্ধ করেছেন কেন্দ্রকে। তাঁর দাবি, কোনও আগাম পরিকল্পনা, দূরদৃষ্টি ছাড়াই, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি না নিয়েই তড়িঘড়ি জিএসটি বাস্তবায়িত করছে সরকার, যেমনটি হয়েছিল বিমুদ্রাকরণের সময়। রাহুলের কটাক্ষ, এমন এক সংস্কার, যার বিপুল সম্ভাবনা ছিল, তাকে আধাখ্যাঁচড়া ঢঙে, শুধু আত্মপ্রচারের লক্ষ্যে প্রয়োগ করা হচ্ছে। অথচ, ভারতে এমনভাবে জিএসটি বাস্তবায়িত হওয়া উচিত ছিল যাতে কোটি কোটি সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীদের অশেষ দুর্ভোগ, যন্ত্রণায় পড়তে না হয়। রাহুল এও লিখেছেন, জিএসটি এমন এক সংস্কার যা কংগ্রেস শুরু থেকে সমর্থন করেছে, বিমুদ্রাকরণের সময় যা হয়নি। কিন্তু বিমুদ্রাকরণের মতোই জিএসটি কার্যকর করছে এক অপদার্থ, অ-সংবেদনশীল সরকার, কোনওরকম ভাবনা, দূরদৃষ্টি ছাড়াই। প্রধান কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, আগের ইউপিএ সরকার কর হার ১৮ শতাংশে বেঁধে দেওয়ার কথা বলেছিল। কিন্তু বিজেপি সরকার যে জিএসটি হার চাপিয়ে দিল, গোটা বিশ্বে এযাবত্ যা হয়নি। বর্তমান সরকারের ৫ স্তরের কর কাঠামো সহ জিএসটি-র বোঝা চালু হলে ছোট দোকানদার, ব্যবসায়ীরা মার খাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget