এক্সপ্লোর

লিভ-ইন পার্টনারদের সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: দুজন লিভ-ইন করা পার্টনারের মধ্যে সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক হলে পুরুষটি যদি তার নিয়ন্ত্রণের অতীত, এমন পরিস্থিতির ফলে সঙ্গী মহিলাকে বিয়ে করতে না পারেন, তবে তা ধর্ষণ বলা যায় না। এমনই অভিমত জানাল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের জনৈক নার্সের এক ডাক্তারের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে এ কথা বলেছে সর্বোচ্চ আদালত। দুজনের বেশ কিছুদিন ধরে লিভ-ইন সম্পর্ক ছিল। এফআইআরে বলা হয়েছে, ওই বিধবা ডাক্তারের প্রেমে পড়েন, দুজনে একসঙ্গে থাকা শুরু করেন। কিছুদিন পর মহিলাটি যখন জানতে পারেন, পুরুষটি আর কাউকে বিয়ে করেছেন, তিনি অভিযোগ দায়ের করেন। বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি এস আবদুল নাজিরকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ সম্প্রতি রায়ে বলেছে, ধর্ষণ আর সহমতের ভিত্তিতে যৌন সম্পর্কের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। এ ধরনের মামলায় আদালতকে যথেষ্ট সাবধান হয়ে খতিয়ে দেখতে হবে, অভিযু্ক্ত নির্যাতিতাকে সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন নাকি তার খারাপ, বদ মতলব ছিল বা শুধু নিজের যৌন লালসা মেটাতে তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেননা পরেরটা প্রতারণা বা ছল-চাতুরির পর্যায়ে পড়ে। বেঞ্চ এও বলেছে, অভিযুক্ত সঙ্গী মহিলাকে একমাত্র যৌন সম্পর্কে প্রলুব্ধ করার উদ্দেশ্যে তাঁকে প্রতিশ্রুতি না দিয়ে থাকলে তা ধর্ষণ নয়। বেঞ্চের অভিমত, এমন হতেই পারে যেখানে কেবলমাত্র অভিযুক্তের তৈরি করা বিভ্রান্তির ফলে নয়, মহিলাটি তার প্রতি আবেগ, ভালবাসা থেকেই তার সঙ্গে যৌন সম্পর্ক করেছেন বা অভিযুক্ত আগে থেকে পরিস্থিতি কী হবে, বুঝতে না পেরে বা তার নিয়ন্ত্রণের অতীত পরিস্থিতির ফলে সেই মহিলাকে ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারেননি। এমন ঘটনাগুলি আলাদা করেই দেখতে হবে। কিন্তু যদি পুরুষটির কোনও অসত্ বা বদ মতলব থাকে, তবে তা অবশ্যই ধর্ষণ। সহমতের ভিত্তিতে দুজনের যে শারীরিক সম্পর্ক হয়েছে, তা ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার আওতায় অপরাধের পর্যায়ে পড়ে না। বম্বে হাইকোর্টে ডাক্তার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ হয়। সেই রায়কে সুপ্রিম কোর্টে তিনি চ্যালেঞ্জ করেন। শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে, আমাদের মত হল, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সত্যি বলে ধরে নেওয়া হলেও ডাক্তারের বিরুদ্ধে মামলা দাঁড়ায় না।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget