এক্সপ্লোর
মধ্যপ্রদেশে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রত্যেকের শরীরে লিখতে হল জাত!

ছবি সৌজন্যে ট্যুইটার
ভোপাল: শারীরিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের শরীরে নিজের জাত লিখে নিয়ে আসতে হবে। এমনই আজব নির্দেশ দিল মধ্যপ্রদেশের ধর জেলার একটি হাসপাতাল। সেখানে কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা করা হচ্ছিল। তফশিলি জাতি ও উপজাতি এবং সাধারণ পরীক্ষার্থীদের যাতে আলাদাভাবে চিহ্নিত করা যায়, সেটা নিশ্চিত করার জন্যই জাত লিখতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে পুলিশের সাফাই, গত বছর এই পরীক্ষার সময় ভুল হয়ে গিয়েছিল। সেটা এড়ানোর জন্যই এবার এই ব্যবস্থা করা হয়। যদিও পুলিশ সুপার বীরেন্দ্র সিংহ বলেছেন, এটি একটি গুরুতর ঘটনা। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে সরকারি কার্যকলাপে অবশ্য জাত-পাতের ঘটনা নতুন নয়। এর আগে ২০১৬ সালের অক্টোবরে সরকারের পক্ষ থেকে তফশিলি জাতি ও উপজাতির ৬০০ আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীর মধ্যে ২৫০ জনকে ব্যাগ দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়। উল্লেখ করা হয়, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য কল্যাণমূলক প্রকল্পের আওতায় এই ব্যাগ বিলি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেই ব্যাগগুলির ছবি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। তারপরেও আজ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় জাত-পাতের ছবি দেখা গেল।
আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























