এক্সপ্লোর

২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার ফ্রি, বিল দেবে সরকার, দিল্লিতে ভোটের আগে ঘোষণা অরবিন্দ কেজরিবালের

বিধানসভা ভোটের আগে বিদ্যুৎ ব্যবহারে বড়সড় ছাড়ের ঘোষণা করল দিল্লির আম আদমি সরকার।

নয়াদিল্লি: বিধানসভা ভোটের আগে বিদ্যুৎ ব্যবহারে বড়সড় ছাড়ের ঘোষণা করল দিল্লির আম আদমি সরকার। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে এবার থেকে আর কোনও বিলই মেটাতে হবে না উপভোক্তাকে। তাদের বিল মেটাবে খোদ রাজ্য সরকার। এমনকি ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারেও দিল্লিবাসীরা পাবেন ৫০ শতাংশ ছাড়।

বৃহস্পতিবার ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার ফ্রি করার ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। তিনি বলেন, “যারা ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন, তাদের এখন থেকে আর বিল মেটাতে হবে না। আমাদের বিশ্বাস, এই সিদ্ধান্ত উপভোক্তাকে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত রাখবে।” তাঁর মতে, ইদানিংকালে দিল্লিতে যেভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রবণতা বাড়ছে তাতে ২০০ ইউনিট পর্যন্ত ছাড়ের বিষয়টি কার্যকারি ভূমিকা নেবে। দিল্লিতে এখনও পর্যন্ত ৭ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। অরবিন্দ কেজরিবালের বিশ্বাস সরকারের নতুন সিদ্ধান্তে বিদ্যুৎ ব্যবহার কমবে।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ ভর্তুকি বাবদ প্রতিবছর ১৮ হাজার কোটি টাকা থেকে ২০০০ কোটি টাকা পর্যন্ত সরকার খরচ করে। প্রসঙ্গত, দিল্লিতে ক্ষমতায় আসার (২০১৫, ফেব্রুয়ারি) পর থেকে বিদ্যুতের ইউনিট প্রতি খরচে হাত দেয়নি আপ সরকার। উল্টে বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সিদ্ধান্তও নিয়েছে কেজরিবালের সরকার। সমালোচকদের মতে, ভোটের আগে বিদ্যুৎ বিলে ছাড় দিয়ে আদতে চমকই দেখাতে চেয়েছেন অরবিন্দ কেজরিবাল। যদিও চমকের তত্ত্ব উড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, “আমি কেবল ২৪ ঘণ্টা পরিশ্রম করে চলা আম আদমিকেই সুবিধা দেওয়ার কথা ভেবেছি।”

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget