এক্সপ্লোর

'স্বাধীনতা চান কাশ্মীরীরা', আগামী গ্রন্থে মন্তব্য সৈফুদ্দিন সোজের, জবাব দিন সোনিয়া-রাহুল, তোপ বিজেপির

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর নিয়ে প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈফুদ্দিন সোজের মন্তব্য ঘিরে বিতর্ক। তিনি বলেছেন, কাশ্মীরীরা 'অবাধ মতামত' প্রকাশের সুযোগ পেলে স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। নিজের লেখা একটি গ্রন্থে এই মন্তব্য করেছেন তিনি। বইতে তিনি লিখেছেন, '১০ বছর আগে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট মূল্যায়ন করেছিলেন যে, কাশ্মীরীরা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চান না। অবাধ মত প্রকাশের সুযোগ পেলে কাশ্মীরের মানুষ স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। এখনও মুশারফের ওই মূল্যায়নই সঠিক।যদিও তা সম্ভব নয়'। কংগ্রেস নেতা বইতে আরও লিখেছেন, সামরিক নীতির মাধ্যমে কাশ্মীরে কখনও শান্তি আসবে না। সোজের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তাদের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। বিজেপি সাংবাদিক বৈঠক করে সোজের এই মন্তব্যের সমালোচনা করে এ ব্যাপারে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও সনিয়া গাঁধীর জবাব চেয়েছে। বিজেপির প্রবীণ নেতা সুব্রহ্মন্যম স্বামী বলেছেন, 'কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সোজ তাঁর মেয়েকে যখন জেকেএলএফ অপহরণ করে তখন কেন্দ্রের ক্ষমতায় উপকৃত হয়েছিলেন। এ দেশে যাঁরা থাকবেন, তাঁদের এ দেশের সংবিধান মেনে চলতে হবে।যদি তাঁরা মুশারফকে সমর্থন করতে চান, তাহলে তাঁদের চলে যাওয়ার টিকিট দেওয়া হবে'। উল্লেখ্য, খুব শীঘ্রই সোজের লেখা একটি বই প্রকাশিত হবে। বইটির নাম 'কাশ্মীর: গ্লিমপসেস অফ হিস্ট্রি অ্যান্ড দ্য স্টোরি অফ স্ট্রাগল'। ওই বইতে সোজ তাঁর মতামত লিখেছেন। তিনি লিখেছেন যে, তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর যখন ইসলামাবাদে যাওয়ার কথা ছিল তার আগে মুশারফ তাঁর মতামত নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget