এক্সপ্লোর

পুরীর জগন্নাথ মন্দিরে পুলিশ জুতো, অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: পুরীর জগন্নাথ মন্দিরে পুলিশকে জুতো, অস্ত্র নিয়ে ঢুকতে নিষেধ করল সুপ্রিম কোর্ট। জগন্নাথ মন্দিরে গত ৩ অক্টোবরের হিংসা, অশান্তির প্রেক্ষিতে বিষয়টি তাদের নজরে আনা হলে এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। মন্দিরে ভক্তদের জন্য কিউ সিস্টেম চালুর বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভের সময় হিংসা, অশান্তি হয়। ৯ জন পুলিশকর্মী জখম হন। এ ব্যাপারে শীর্ষ আদালতের হস্তক্ষেপের আবেদন করে একটি সংগঠন। তাদের কৌঁসুলি অভিযোগ করেন, হিংসা, গণ্ডগোলের সময় পুলিশ বন্দুক, পায়ে জুতো নিয়ে মন্দিরে প্রবেশ করেছিল। তিনি মন্তব্য করেন, শেষবার স্বর্ণমন্দিরে সেনাবাহিনী ঢুকেছিল, আমরা জানি। বেঞ্চ এতে প্রতিক্রিয়া দেয়, স্বর্ণমন্দিরের সঙ্গে এর তুলনা করবেন না। বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ ওড়িশা সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, পুলিশ ওখানে জুতো পরে, বন্দুক নিয়ে ঢুকেছিল, এটা কি ঠিক। তিনি অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে খারিজ করে জানান, কোনও পুলিশকর্মী মন্দিরে প্রবেশই করেননি, কারণ বিক্ষোভ, অশান্তি হয়েছিল শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের অফিসে যা মূল মন্দির থেকে প্রায় ৫০০ মিটার দূরে। অশান্তির সময় ওই অফিসে হামলা হয়, ৪৭ জনকে এ ব্যাপারে গ্রেফতার করা হয়েছে এপর্যন্ত। মন্দির প্রশাসনের আইনজীবীও বেঞ্চকে জানান, কোনও পুলিশকর্মী মন্দিরে ঢোকেননি। মারমুখী জনতা তাঁদের অফিসে চড়াও হয়ে সেখানকার প্রচুর নথিপত্র নষ্ট করে। বেঞ্চ সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীদের আদালতের হস্তক্ষেপের যে আবেদন পেশ হয়েছে, সে ব্যাপারে তাঁদের বক্তব্য পেশ করতে বলে। সরকারের আইনজীবীকে বলে, আপনাদের জবাব পেশ করুন। পুলিশকে বলুন, বন্দুক, জুতো নিয়ে যেন মন্দিরে না যায়। ৩১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত। মন্দির প্রশাসনের এক কর্তা জানিয়েছিলেন, কিউ সিস্টেম পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হয়েছে, স্থানীয় মানুষ ও সেবায়েতরা এর বিরোধিতা করায় তা রিভিউ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget