এক্সপ্লোর

‘কন্যাদানে’র ১৩০০০ টাকা, দুটি এলসিডি টিভি সেট, সাইকেল, কুলার, পাখা, স্টিম আয়রন কিনে দিলেন, ঝাড়ুদারের দুই মেয়ের বিয়ের খরচ মেটালেন জয়পুরের পুলিশকর্মীরা

বহু বছর ধরে দীনেশ, তাঁর ছেলে ও স্ত্রী ওই থানা ও আরও কয়েকটি জায়গায় ঝাড়ুদারের কাজ করেন। মাসখানেক আগে মেয়েদের বিয়ে নিয়ে দীনেশের কথা হয় থানার হাউস স্টেশন অফিসার (এসএইচও) নেমিচাঁদের সঙ্গে। কী করে দুই মেয়ের বিয়ে দেবেন, তা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন।

জয়পুর: এক ঝাড়ুদারের দুই মেয়ের বিয়ে দিয়ে সামাজিক কর্তব্য পালন করল জয়পুরের পুলিশ। অনন্য নজির গড়ল তারা। জয়পুরের গাঁধী নগর থানার ৩৯ জন কর্মী দীনেশ নামে ওই ঝাড়ুদারের দুই মেয়ে সোনম ও আজমেরের বিয়ে ভালমতো সম্পন্ন করতে টাকাপয়সা তুলে দেন, বিয়ের প্রয়োজনীয় সামগ্রীর বন্দোবস্তও করেন। হিন্দু রীতি মেনে ‘কন্যাদান’ও করেন তাঁরা। বহু বছর ধরে দীনেশ, তাঁর ছেলে ও স্ত্রী ওই থানা ও আরও কয়েকটি জায়গায় ঝাড়ুদারের কাজ করেন। মাসখানেক আগে মেয়েদের বিয়ে নিয়ে দীনেশের কথা হয় থানার হাউস স্টেশন অফিসার (এসএইচও) নেমিচাঁদের সঙ্গে। কী করে দুই মেয়ের বিয়ে দেবেন, তা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। নেমিচাঁদ বলেন, দীনেশকে চিন্তিত দেখে আমি সহকর্মীদের সঙ্গে আলোচনা করি। সবাই মিলে ঠিক করি, আমাদের সাধ্যমতো সহযোগিতা করবে, যে যতটা পারব, সাহায্য দেব। বিয়ের দরকারি সামগ্রীর আয়োজন করা হয়। ওদের পরিবার খুব খুশি হয়েছে। আমরাও আনন্দ পেয়েছি। পুলিশকর্মীরা সিদ্ধান্ত নেন, দুটি এলসিডি টিভি সেট, সাইকেল, কুলার, পাখা, স্টিম আয়রন কিনে দেবেন। বিয়েবাড়ির সামিয়ানার বন্দোবস্তও করেন তাঁরা। কন্যাদান বাবদ ১৩ হাজার টাকাও সবাই মিলে দেন। পুলিশকর্মীরাই বিয়ের বেশিরভাগ খরচ বহন করেছেন বলে জানান দীনেশের ছেলে রাহুল। তিনি বলেন, আমাদের পরিবারের আয় মাসে প্রায় ১০ হাজার টাকা। আমাদের পক্ষে এত কিছু আয়োজন করার সম্ভব হত না থানার পুলিশকর্মীরা এতটা সাহায্য না করলে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget