এক্সপ্লোর

জনসংখ্যা সমান, ব্রাজিলে মৃত ৬৫০০০, উত্তরপ্রদেশে ৮০০! কোভিড ১৯ যুদ্ধে সাফল্য বোঝাতে তুলনা মোদির

মোদি জানিয়েছেন যে, দেশ শুধু সংক্রমণের গতি রোধ করছে তাই না, যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

কানপুর: করোনা ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর সংখ্যা কম, তা আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের সঙ্গে ব্রাজিলের তুলনা করে জানিয়েছেন যে ভারতীয় রাজ্যগুলিতেও একই জনসংখ্যা রয়েছে কিন্তু তাও কম মৃত্যু হয়েছে এই দেশে। মোদি তাঁর সংসদীয় এলাকা বারাণসীতে বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনের সময় বলেন, '‌ব্রাজিলের মতো বড় দেশ, যেখানে উত্তরপ্রদেশের মতোই জনসংখ্যা রয়েছে, সেখানে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার। অন্যদিকে উত্তরপ্রদেশে এই রোগে মারা গিয়েছে ৮০০ জন। এর অর্থ হল আমরা আমাদের রাজ্যের প্রচুর মানুষকে বাঁচাতে পেরেছি।’ ‌ আমেরিকা ও ব্রাজিলের পরই তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে নাম উঠে এসেছে ভারতের। যেখানে এই দেশে সাড়ে সাত লক্ষ আক্রান্ত ও ২১ হাজার মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত, সেখানে ব্রাজিলে ১৭ লক্ষ আক্রান্ত ও ৬৭ হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রকের নিয়মিত বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ৩১,১৫৬ জন আক্রান্ত ও ৮৪৫ জনের মৃত্যু হয়েছে। মোদি জানিয়েছেন যে, দেশ শুধু সংক্রমণের গতি রোধ করছে তাই না, যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি জানান, ভারত আদৌও অতিমারীর এই প্রকোপ নিয়ন্ত্রণ করতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু দেশ সব বাধা সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে। মোদি বলেন, '‌কাশী অভূতপূর্বভাবে করোনা ভাইরাস সঙ্কটে জোরালভাবে লড়াই করেছে।’‌

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget