এক্সপ্লোর

গোরখপুরে লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলের জন্মদিনের পার্টি, এফআইআর ব্যবসায়ীর বিরুদ্ধে

লকডাউনকে থোড়াই কেয়ার। করোনাভাইরাসের সংক্রমণজনিত উদ্বেগজনক পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে নিজের বাড়িতে ধূমধাম সহকারে ১০ বছরের ছেলের জন্মদিন পালন করায় এফআইআর দায়ের এক ব্যক্তির বিরুদ্ধে।

নয়াদিল্লি: লকডাউনকে থোড়াই কেয়ার। করোনাভাইরাসের সংক্রমণজনিত উদ্বেগজনক পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে নিজের বাড়িতে ধূমধাম সহকারে ১০ বছরের ছেলের জন্মদিন পালন করায় এফআইআর দায়ের এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গোরখপুরে বেটিয়াহাটা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ওই জন্মদিনের পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ আরও ৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁরা ওই পার্টিতে যোগ দিয়েছিলেন। ক্যান্টনমেন্টের সার্কেল অফিসার সুমিত শুক্লা বলেছেন, জন্মদিনের ওই পার্টির ভিডিও খতিয়ে দেখে জানা যায়, এই ঘটনা প্রকৃতই ঘটেছে। এরপরই যিনি লকডাউন অমান্য করে নিজের অ্যাপার্টমেন্টে লোকজনদের ডেকেছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম বরুণ আগরওয়াল। তাঁর বিরুদ্ধে মহামারি অসুখ আইন, বিপর্যয় মোকাবিলা আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলির আওতায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গোরখপুরের ওই অভিজাত এলাকায় জন্মদিনের পার্টি যেখানে আয়োজন করা হয়েছিল, সেখান থেকে কিছু চেয়ার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এফআইআর দায়েরের পর পুরো ঘটনা নিয়ে অনুতপ্ত আগরওয়াল। তাঁর সাফাই, ভুল যে হয়েছিল, তা বুঝতে পারছেন। লকডাউনের নিয়ম লঙ্ঘণের কোনও অভিপ্রায় তাঁদের ছিল না। হঠাত্ করেই পার্টির পরিকল্পনা করা হয়। কারণ, আবাসনের অন্যান্য বাসিন্দারাও একসঙ্গে মজা করতে চাইছিলেন। লকডাউনে বাড়িতে থাকতে থাকতে একঘেঁয়ে বোধ করায় এভাবে পার্টি করতে সবাই উত্সাহিত হয়েছিল। একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন যে, আমন্ত্রিতরা সামাজিক দূরত্বের বিধি মেনে চলেননি। তাঁর দাবি, যাঁরা পার্টিতে যোগ দিয়েছিলেন, তাঁদের কারুরই করোনার কোনও লক্ষ্মণ ছিল না। কোনও বহিরাগত পার্টিতে যোগ দেননি। তবে অন্যান্যদের অভিযোগ, কয়েকজন বাসিন্দার আপত্তি অগ্রাহ্য করেই আগরওয়াল ওই পার্টির আয়োজন করেন। তাঁরাই তাঁদের ব্যালকনি থেকে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget