এক্সপ্লোর

করোনার কোনও ওষুধ আবিষ্কার হয়নি, ভুল তথ্য বিশ্বাস করবেন না, হতদরিদ্র মানুষের খাবার জোগান: মোদি

ম্যালেরিয়া, এইচআইভি ও সোয়াইন ফ্লু-র ওষুধ ব্যবহারে প্রতিকার পাওয়া গিয়েছে।

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় গতকালই সারা দেশে লকডাউন জারি করেছেন দেশের প্রধানমন্ত্রী। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরেন্দ্র মোদি কথা বললেন নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর মানুষের সঙ্গে। জবাব দিলেন জনতার একাধিক প্রশ্নের।

কোভিড-১৯, এই বিষে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১৯ হাজার ২৪৫ জনের মৃত্যু হয়েছ। ৪ লাখের ওপরে মানুষ এই করোনা ভাইরাসের প্রকোপে আক্রান্ত। এটা সত্যি, ১ লক্ষের ওপর আক্রান্তের করোনামুক্তি হয়েছে। তবে অনেকেই এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। করোনার এই মারণ হানা শুরু হয়েছিল চিনের উহান থেকে। সেদেশে এই ভাইরাস ৩ হাজার ২৮১ জনের প্রাণ কেড়েছে। আর তারপরই করোনা হানা দেয় ইউরোপে। ইতালি, স্পেন, ফ্রান্সের মতো দেশে এই ভাইরাস কার্যত শহরের পর শহরকে শ্মশানে পরিণত করছে। ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৮২০। স্পেনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৪। ফ্রান্সে প্রাণ হারিয়েছেন ১১০০ মানুষ। ভারতেও এই মারণরোগে প্রাণ গিয়েছে ১১ জনের। আক্রান্তের সংখ্যা পাঁচশোর ওপর। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৪০ জন।

পড়ুন: ‘চিকিৎসক, নার্সদের আলাদা থাকার ব্যবস্থা, একমাসের রেশন বিলি, প্রয়োজনে দু’মাসের পেনশন’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ম্যালেরিয়া, এইচআইভি ও সোয়াইন ফ্লু-র ওষুধ ব্যবহারে প্রতিকার পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু একথাও একই রকমভাবে সত্যি, করোনার কোনও ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি।

আজ বারাণসীর উদ্দেশ্যে ভাষণে সেকথা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “করোনার কোনও ওষুধ এখনও পর্যন্ত তৈরি হয়নি। আমাদের দেশে ও বিশ্বেও চিকিৎসক, গবেষকরা এর প্রতিকার আবিষ্কারের চেষ্টা করছেন। নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়ার কারণে বিশ্বের অনেক দেশেই বহু মানুষের মৃত্যু হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ নিন।”

পড়ুন: জনতা কার্ফুর দিন কলকাতার বাতাস ছিল অত্যন্ত পরিষ্কার, করোনা-লকডাউনে কমল দেশের বায়ুদূষণ

এখানেই শেষ নয়। করোনা মোকাবিলায় প্রশাসন, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংবাদ কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি এই সঙ্কটে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন। একই সঙ্গে, দেশব্যাপী যে ভুয়ো খবরের চাষ হচ্ছে তা বন্ধ করারও কথা বলেন তিনি। মানুষ যেন তথ্য যাচাই করে তা বিশ্বাস করেন, সে বিষয়েও বাড়তি নজর দিতে বলেন তিনি। এদিন নরেন্দ্র মোদি বলেন, “এখন বিশ্বের সঙ্কট। দেশের সঙ্কট। এই পরিস্থিতিতে সব ঠিক আছে বললে, নিজের সঙ্গে মিথ্যাচারিতা করা হবে। করোনা সঙ্কটে এই ২১ দিনে অনেক লোকসনা হবে। কিন্তু করোনা নির্মূল করা না গেলে আরও যে কত লোকসান হবে তার কোনও হিসেব করা যাবে না। কোনও মানুষ ভুল করেছেন, তাঁদের খুঁজে খুঁজে বার করে বিদ্রুপ করার সময় এটা নয়। এতে কোনও কাজের কাজ হবে না।”

প্রধানমন্ত্রী আশাবাদী, দেশবাসী করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবেনই। তাঁর প্রত্যয়ী বক্তব্য, “আজ মহাভারতের যুদ্ধের থেকেও কঠিন যুদ্ধ। করোনা মোকাবিলায় ২১ দিনের যুদ্ধে নিশ্চয় জয় আসবে। ১৩০ কোটি মানুষের সমর্থনে যুদ্ধে জয় আসবে।”

পড়ুন: লকডাউনে দিনমজুরদের অ্যাকাউন্টে টাকা, বিনামূল্যে রেশন দিতে হবে সরকারকে, দাবি রাহুল গাঁধীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget