এক্সপ্লোর

একটি 'ভাগবত গীতা'র দাম ৩৮,০০০ টাকা!

চন্ডিগড়: বাজার থেকে 'ভাগবত গীতা' কেনার অভিজ্ঞতা প্রায় সবারই রয়েছে। তাই এই ধর্মগ্রন্থর দাম কত হতে পারে, তার একটা ধারনা রয়েইছে। কিন্তু এক একটি গ্রন্থের দাম প্রায় ৩৮ হাজার টাকা শুনলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। গত বছরের 'আন্তর্জাতিক গীতা মহোত্সবে' ভিভিআইপি-দের উপহার দিতে ১০ টি গ্রন্থ কিনতে হরিয়ানার মনোহর লাল খট্টার সরকারের খরচ হয়েছে প্রায় ৩৮ লক্ষ টাকা! অর্থাত, এক একটি গ্রন্থ কিনতে খরচ হয়েছে প্রায় ৩৮ হাজার টাকা। তথ্যের অধিকার আইনের আওতায় এই তথ্য জানা গিয়েছে। অথচ, বাজারে এই গ্রন্থের দাম ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। হরিয়ানার আরটিআই কর্মী হিসারের বাসিন্দা রাহুল শেরাওয়াত গীতা মহোত্সবের ব্যয় সম্পর্কে জানতে চেয়েছিলেন। আর এতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আরটিআই-এর আওতায় দায়ের করা আর্জির ভিত্তি কুরুক্ষেত্র বিকাশ বোর্ড গীতা মহোত্সবের ব্যয় সম্পর্কে তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গীতাগ্রন্থের ১০ কপির জন্য সরকার ৩,৭৯,৫০০ টাকা খরচ করেছে হরিয়ানা সরকার। অর্থাত, প্রতি গ্রন্থের দাম ৩৭,৯৫০ টাকা। স্থানীয় একটি স্টেশনারি দোকান থেকে ওই গ্রন্থগুলি কেনা হয়েছিল। হরিয়ানা সরকারের এই খরচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্ডিয়ান লোকদল (আইএনএলডি) সাংসদ দুষ্যন্ত চৌটালার ট্যুইট, ১০ টি গীতা কিনতে এত টাকা খরচ থেকেই স্পষ্ট হরিয়ানার কতটা সত্ সরকার রয়েছে। তাঁর অভিযোগ, গীতার নামেও চুরি হচ্ছে।   গীতা মহোত্সবের সময় অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা হেমা মালিনী ও মনোজ তিওয়ারিও অনুষ্ঠান করেন। এর জন্য তাঁদের প্রচুর পরিমাণ ফিস দেওযা হয়। হেমা মালিনীকে তাঁর মিউজিক্যাল ড্রামা অনুষ্ঠানের জন্য ১৫ লক্ষ টাকা এবং মনোজ তিওয়ারিকে তাঁর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১০ লক্ষ টাকা দেওয়া হয়। রাহুল শেরাওয়াত জানিয়েছেন, আরটিআই-এর আওতায় যে প্রশ্ন তিনি করেছিলেন সে ব্যাপারে মাত্র ৪.৩২ কোটি টাকা খরচের হিসেব পাওযা গিয়েছে। যদিও সরকার এই অনুষ্ঠানের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছিল বলে জানা গেছে। বাকি খরচের হিসেব জানতে চেয়ে আরও একটি আবেদনের কথা ভাবছেন শেরাওয়াত। বিরোধীরা খট্টার সরকারকে এ ব্যাপারে নিশানা করেছে। যদিও সরকার বলেছে, ওই ব্যয় প্রয়োজনীয় ছিল। গত বছরের ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর এই অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও আরএসএস প্রধান মোহন ভাগবত, হরিয়ানা ও হিমাচল প্রদেশের রাজ্যপাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget