এক্সপ্লোর

দিল্লিতে ২০০৫ –এর সিরিয়াল বিস্ফোরণ মামলায় ২ অভিযুক্তকে রেহাই আদালতের

নয়াদিল্লি: ২০০৫ সালে দেওয়ালির আগে রাজধানী দিল্লিতে সিরিয়াল বিস্ফোরণের ঘটনায় মহম্মদ রফিক শাহ ও মহম্মদ হুসেইন ফজলি, এই দুই অভিযুক্তকে যাবতীয় দায় থেকে অব্যাহতি দিল দিল্লির আদালত। আজ অতিরিক্ত দায়রা বিচারক রীতেশ সিংহ জানান, সরকারপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, ওই দুজন নাশকতায় যুক্ত ছিল। তবে তারিক আহমেদ দার নামে তৃতীয় অভিযুক্তকে সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য হওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেন বিচারক। তাকে বেআইনি কার্যকলাপ  রোধ আইনের(ইউএপিএ) ৩৮ (সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য হওয়া) ও ৩৯ (সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সহায়তা দেওয়া) ধারায় দোষী সাব্যস্ত  করা হয়। কিন্তু সংশ্লিষ্ট অপরাধে সর্বোচ্চ যে ১০ বছরের কারাবাসের সাজার বিধি রয়েছে, সে ইতিমধ্যেই তার বেশি সময় জেলে কাটিয়ে ফেলেছে বলে জানিয়ে তাকেও রেহাই দেন তিনি। blast1-580x395 ২০০৫-এর ২৯ অক্টোবর সরোজিনী নগর, পাহাড়গঞ্জ ও কালকাজি, এই তিন স্থানে বিস্ফোরণে ৬৭টি জন প্রাণ হারিয়েছিলেন, ২২৫ জনেরও বেশি জখম হয়েছিলেন। ফারুক আহমেদ বাতলু ও  গুলাম আহমেদ খান নামে দুজন আগেই দোষ কবুল করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থের জোগান দেওয়ার অভিযোগ ছিল। তারাও জেলের মেয়াদ কাটিয়ে ফেলায় ছাড়া পেয়ে যায়। সরকার পক্ষের বক্তব্য, আবু ওজাফা, আবু আল কামা, রশিদ, সাজিদ আলি ও জাহিদ এই ৫ জনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ফৌজদারি চক্রান্তে সামিল হওয়া ও সিরিয়াল বিস্ফোরণের ছক কষার অভিযোগ ছিল দারের বিরুদ্ধে। ওই ৫ জন এখনও বেপাত্তা, পাকিস্তান  অধিকৃত  কাশ্মীরে লুকিয়ে রয়েছে বলে খবর। সরকার পক্ষের দাবি, রাজধানীতে বিস্ফোরণের চক্রান্ত ও বিস্ফোরণ ঘটাতে লস্কর-ই-তৈবার সঙ্গে ছক কষেছিল দার।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget