এক্সপ্লোর

আদালতে কান্নায় ভেঙে পড়লেন তাপস, তিন দিনের সিবিআই হেফাজত

ভুবনেশ্বর: রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পালের তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল ভুবনেশ্বরের আদালত। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সিবিআই-এর আইনজীবী। পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তাপসের আইনজীবী। এদিন এজলাসে কেঁদে ফেলেন কৃষ্ণনগরের সাংসদ। এদিকে, রোজভ্যালিকাণ্ডে তাপস পালের গ্রেফতারি নিয়ে নয়া তথ্য এসেছে সিবিআই-এর হাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সেবি ও আরবিআইকে পাঠানো তাপসের লেখা মূল চিঠি মিলেছে রোজভ্যালির অফিসের গোপন কুঠুরিতে। বকলমে চিঠি লিখেছিলেন সংস্থার কোনও কর্তাব্যক্তি। এমনটাই অনুমান সিবিআই-এর। তাদের দাবি, এ বছরের জুলাই মাসে সল্টলেকে সেক্টর ফাইভে ডিএলএফ বিল্ডিংয়ে রোজভ্যালির অফিসে মেলে একটি গোপন কুঠুরি। তার দেওয়াল ভেঙে উদ্ধার হয় তাপসের লেখা মূল চিঠিটি। ২০১০ সালে রোজভ্যালি ছাড়ার পরেও ২০১৩ সাল পর্যন্ত ওই সংস্থা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন তাপস। এমনকি স্ত্রী ও মেয়ের জন্যও রোজভ্যালির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। গ্রেফতারের পর তৃণমূল সাংসদকে ম্যারাথন জেরা করা হয়। গতকাল রাতে তাঁকে বিমানে ওড়িশায় নিয়ে যান সিবিআই অফিসাররা। গতকাল রাতের খাবার খাওয়ার পর ঘুমোন তাপস। তাঁকে বিছানাও দেওয়া হয়। সকালে চা-বিস্কুটও খান তৃণমূল সাংসদ। এরপর সকাল থেকে শুরু হয় টানা জেরা। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালির কাছ থেকে শুধু চেকে নয়, বেশ কয়েকবার নগদ টাকা নিয়েছেন তাপস। টাকা নেওয়ার প্রমাণ দাখিল করে গতকাল তাঁকে প্রায় চারঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। তৃণমূল সাংসদ অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। এরপর তাঁকে নিয়ে আদালতের দিকে রওনা দেন সিবিআইয়ের আধিকারিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget