এক্সপ্লোর

৫ দিনের ব্যবধানে বাবা-মা-দাদাকে হারালেন গুজরাতের করোনা-যোদ্ধা পুলিশকর্মী

নিজে প্রথমসারির এক করোনা যোদ্ধা। কিন্তু এক সপ্তাহের মধ্যেই যে তিনি আপনজনেদের চিরতরে হারিয়ে ফেলবেন তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি গুজরাত পুলিশের কনস্টেবল ধাওয়াল রাওয়াল। প্রিয়জনেদের হারিয়ে তিনি রীতিমতো ভেঙে পড়েছেন।

আমদাবাদ: নিজে প্রথমসারির এক করোনা যোদ্ধা। কিন্তু এক সপ্তাহের মধ্যেই যে তিনি আপনজনেদের চিরতরে হারিয়ে ফেলবেন তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি গুজরাত পুলিশের কনস্টেবল ধাওয়াল রাওয়াল। প্রিয়জনেদের হারিয়ে তিনি রীতিমতো ভেঙে পড়েছেন। কোভিড ১৯ রোগাক্রান্ত হয়ে ১৪ নভেম্বর মারা যান তাঁর মা। বাবাও লড়াই করছিলেন এই ভাইরাসের সঙ্গে। সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে পারেননি ধাওয়াল। মাকে হারানোর দুদিন পরে বাবাকেও কেড়ে নেয় করোনা। দুদিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই কনস্টেবল। কিন্তু তাঁর জন্য আরও খারাপ খবর অপেক্ষা করছিল। এর তিনদিনের মধ্যে নিজের দাদাকেও হারান তিনি। করোনায় সংক্রমিত হয়ে ধাওয়ালের দাদা ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও তাঁকেও বাঁচানো যায়নি। এভাবে মাত্র ৫ দিনের ব্যবধানে বাবা-মা-দাদাকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ধাওয়াল রাওয়াল। তাঁর উদ্বেগ বাড়িয়েছে হাসপাতালে মোটা অঙ্কের বিল। কী ভাবে সেই বিল মেটাবেন তা ভেবে পাচ্ছেন না তিনি। করোনার থাবা যে কতটা কষ্টদায়ক হতে পারে, ধাওয়ালের পরিজন হারানোর ঘটনা সেটাই ফের সামনে এনে দিল। উৎসবের মরশুমে অনেকেই করোনা বিধি মেনে চলা নিয়ে অতটা সতর্ক নন। মাস্ক পরা, দূরত্ব বিধি বজায় রাখার ক্ষেত্রে অনেকেই খানিক ঢিলেঢালা মনোভাব নিয়ে চলছেন। রাস্তায় ভিড় বাড়ছে। বাজার দোকানে মানুষ অনেক সময়ই ততটা সচেতনতার পরিচয় দিচ্ছেন না। অথচ ধাওয়াল রাওয়ালের মতো বহু পুলিশকর্মী সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। ফলে সকলে সতর্ক থাকলে করোনা সংক্রমণের হার কম হবে। কিন্তু মানুষ সেদিকে অনেক সময়ই নজর দিচ্ছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget