এক্সপ্লোর

গোহত্যা রোধে গুজরাত বিধানসভায় বিল পাশ, সাজা যাবজ্জীবন, ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা

নয়াদিল্লি: গো হত্যা রোধে গুজরাত বিধানসভায় বিল পাশ হল। বিলে সাজার মাত্রা আরও কঠোর করা হয়েছে। এতদিন গো-নিধনে সাত বছরের কারাবাসের সাজা হত। নয়া বিলে তা বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে। এতদিন চালু থাকা বিলে সংশোধন ঘটানোর ফলে গোরক্ষায় দেশের মধ্যে সবচেয়ে জোরালো আইন হচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রাজ্যেই। যে সংশোধনীগুলি আনা হয়েছে, সেগুলির অন্যতম হল, গোহত্যায় ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য হবে। গোমাংস পাচার, সরবরাহে ব্যবহৃত গাড়িও পাকাপাকি বাজেয়াপ্ত হবে। পাশাপাশি গোহত্যাকে জামিন-অযোগ্য ও ধর্তব্যযোগ্য অপরাধ বলেও ধরা হতে পারে। গুজরাতে বিধানসভা ভোট এগিয়ে আসতে পারে বলে জল্পনার মধ্যেই পাশ হল নতুন বিলটি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সাম্প্রতিক সময়ের বিভিন্ন ভাষণেও বারবার উল্লিখিত হয়েছে গো হত্যা রোধের বিষয়টি। রাজনৈতিক মহলের খবর, বিজেপি নেতৃত্বের ধারণা, উত্তরপ্রদেশে দলের অভূতপূর্ব সাফল্যের পর গোনিধন রোধের ইস্যুতে বড় সাফল্য আসতে পারে গুজরাত ভোটে। পতিদারদের জন্য সরকারি চাকরি, কলেজে সংরক্ষণের দাবিতে  আন্দোলনে কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য-রাজনীতি।  সেখানে গোনিধন রোধ বড় অস্ত্র হতে পারে দলের হাতে। আরেক বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কেন্দ্রে বছর ১৫ হাজার টাকা দিয়ে  একটি গরু দত্তক নেওয়ার ব্য়বস্থা আছে। গত ১২ মার্চ এক অনুষ্ঠানে রুপানি বলেন, গোরক্ষায় গুজরাতে আইন আনার জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়তে হয়েছে আমাদের। এবার আইনটা আরও কঠোর করতে চাই আমরা। বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই বিল আনব। তারও কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন, গাও, গঙ্গা, গীতা রক্ষায় বিজেপি দায়বদ্ধ। ২০১১-য় নরেন্দ্র মোদী জমানায় গুজরাতে  গুজরাত পশু সংরক্ষণ আইন, ১৯৫৪ সংশোধন করে গোহত্যা, গোমাংস গাড়িতে পাঠানো পুরোপুরি নিষিদ্ধ ঘোষিত হয়। গত ৬ বছরে  প্রতি বছর গোহত্যার হাজারখানেক মামলা রুজু হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া, জামিন পাওয়ার সুযোগ থাকায় কার্যত একটিতেও সাজা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget