এক্সপ্লোর

অন্যান্য অনগ্রসর শ্রেণির সুবিধাভোগী অংশের মাপকাঠি বছরে আট লক্ষ টাকা আয়

নয়াদিল্লি: অন্যান্য অনগ্রসর শ্রেণির আওতায় যে জনগোষ্ঠীর মানুষজন পড়েন, তাঁদের মধ্যে সুবিধাভোগী অংশের মাপকাঠি দু লক্ষ টাকা বাড়িয়ে বছরে আট লক্ষ টাকা আয় করা হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণির সব মানুষ যাতে সমানভাবে সংরক্ষণের সুবিধা পান সেটা নিশ্চিত করার জন্য একটি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিশন অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে শ্রেণিবিভাগ করবে। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে, বর্তমানে যে সংরক্ষণ চালু রয়েছে, তাতে কোনও বদল আনা হচ্ছে না। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, সামাজিক ন্যায়বিধান ও সশক্তিকরণ মন্ত্রক অন্যান্য অনগ্রসর শ্রেণির সুবিধাভোগী অংশের মাপকাঠি বাড়িয়ে আট লক্ষ টাকা আয় করার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। শুধু পশ্চিমবঙ্গ সহ ১১টি রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের শ্রেণিবিন্যাস করা হয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণির সব মানুষ যাতে সমানভাবে সংরক্ষণের সুবিধা পান, সেটা চাইছে সরকার। সংবিধানের ৩৪০ নম্বর অনুচ্ছেদ অনুসারে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারপার্সন নিয়োগ হওয়ার ১২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ২০১৫ সালের সেপ্টেম্বরে সংরক্ষণ ব্যবস্থায় বদলের পক্ষে সওয়াল করেছিলেন। কোন গোষ্ঠীর মানুষের কতদিন সংরক্ষণ দরকার, সেটা খতিয়ে দেখার জন্য অরাজনৈতিক কমিটি গঠনেরও দাবি জানিয়েছিলেন ভাগবত। তবে জেটলি এদিন বলেছেন, সরকারের কাছে এরকম কোনও প্রস্তাব নেই। ভবিষ্যতেও সরকার এ বিষয়ে কিছু ভাবছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget