এক্সপ্লোর

সিন্ধুকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর, কম্যান্ডান্ট করছে সিআরপিএফ?

নয়াদিল্লি: সদ্যসমাপ্ত অলিম্পিকে রুপোজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সিআরপিএফ। একইসঙ্গে হায়দরাবাদী শাটলারকে দেওয়া হবে বাহিনীর সাম্মানিক কম্যান্ডান্ট পদও। সরকারি সূত্রের খবর, দেশের সর্ববৃহৎ আধা-সামরিক বাহিনীর তরফে এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। জানা গিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন মিললেই এক অনুষ্ঠানের মাধ্যমে সিন্ধুকে সম্মান জানানো হবে। একইসঙ্গে তাঁকে কম্যান্ডান্ট র‌্যাঙ্ক ব্যাজ ও বাহিনীর সামরিক পোশাক প্রদান করা হবে। সুত্রের খবর, এই প্রসঙ্গে সিন্ধুকে ইতিমধ্যেই জানিয়ে তাঁর সম্মতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সিআরপিএফ-এর কম্যান্ডান্ট পদ হল পুলিশের সুপারইনটেন্ডেন্ট (এসপি) পদের সমান। একজন কম্যান্ডান্টের অধীনে প্রায় এক হাজার জওয়ান নিযুক্ত থাকেন। কেন সিন্ধুকে বাছা হল? বাহিনী সূত্রে খবর, নিজেদের কর্মীদের উদ্দীপ্ত করতেই এই পদকজয়ীকে বাছা হয়েছে। বাহিনীর মতে, সিন্ধুকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হলে তা বাহিনীকে উৎসাহ জোগানোর পাশাপাশি এই বার্তাও দেবে যে মহিলারা কোনও অংশে কম নন। উল্লেখ্য, সিআরপিএফ-ই হল দেশের প্রথম কেন্দ্রীয় বাহিনী, যাদের মহিলা ব্যাটালিয়ন রয়েছে। প্রথম এধরনের ব্যাটালিয়ন গঠন করা হয়েছিল ১৯৮৭ সালে। বর্তমানে বাহিনীর হাতে এরকম চারটি মহিলা ব্যাটালিয়ন রয়েছে। সিআরপিএফ সূত্রে খবর, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার দরুন সিন্ধুকে তাঁর অবসর সময়ে বাহিনীর জওয়ানদের সামনে অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরতে হবে। প্রায় ৩ লক্ষের এই বাহিনী মূলত মাও-দমন অভিযান সহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালন করে। এর আগে ক্রিকেটার বিরাট কোহলিকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করেছে আরেক আধা-সামরিক বাহিনী বিএসএফ।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget