এক্সপ্লোর

চলছে রাজ্যসভার ভোট, নির্ধারিত হবে কপিল সিব্বল, এম জে আকবর সহ বেশ কয়েকজন নজরকাড়া প্রার্থীর ভাগ্য

নয়াদিল্লি: ৭ রাজ্যের ২৭টি রাজ্যসভা আসনের জন্য চলছে ভোটাভুটি। এই মুহূর্তে খালি থাকা মোট ৫৭টি রাজ্যসভা আসনের ৩০টিতে ভোট ছাড়াই প্রার্থী বাছাই হয়ে গেলেও শনিবারের ভোটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। বিজেপির চেষ্টা সাংসদসংখ্যা বাড়িয়ে উচ্চতর কক্ষে নিজেদের অবস্থা আর একটু শক্তপোক্ত করা, উল্টোদিকে কংগ্রেস চায়, যেনতেনপ্রকারেণ রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে। যে ৭ রাজ্যের ২৭টি আসনে ভোট চলছে, সেগুলি হল উত্তরপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও হরিয়ানা। এর মধ্যে উত্তরপ্রদেশ, কর্নাটক ও হরিয়ানায় লড়াই চলছে সমানে সমানে। কর্নাটকে ভোট কেনাবেচার গুরুতর অভিযোগও উঠেছে। জেডি(এস) বিধায়করা ক্রস ভোট দিতে পারেন বলে আশঙ্কা। রাজ্যসভায় যে ৬৪টি আসন কংগ্রেসের দখলে রয়েছে, সেগুলির মধ্যে ৫ থেকে ৭টি আসন হারাতে চলেছে তারা। তাই এখন তারা কর্নাটক, হরিয়ানা আর উত্তরপ্রদেশ থেকে যত বেশি সম্ভব আসন পাওয়ার চেষ্টা করছে। কর্নাটকে তো কংগ্রেসের বিরুদ্ধে জেডি(এস) ও নির্দল বিধায়কদের ভোট কেনার অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশ থেকে বিজেপির টিকিটে রাজ্যসভায় আসতে পারেন বরিষ্ঠ সাংবাদিক এম জে আকবর। হরিয়ানায় আবার কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিংহর ভাগ্য নির্ধারিত হবে এদিনের ভোটে। রাজ্য থেকে দ্বিতীয় আসনের জন্য কংগ্রেস সমর্থিত প্রার্থী, আইনজীবী আর কে আনন্দের বিরুদ্ধে লড়ছেন বিজেপি সমর্থিত নির্দল, মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্র। উত্তরপ্রদেশে ভোট চলছে ১১টি আসনে, নজর থাকবে কংগ্রেসের কপিল সিব্বল ও বিজেপি সমর্থিত প্রীতি মহাপাত্রের দিকে। রাজস্থানের ৪টি আসনের মধ্যে নজরকাড়া প্রার্থী হলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। ন্যাশনাল ইউনিয়নিস্ট জমিনদার পার্টির দুই বিধায়ক ও ৩ নির্দল বিধায়কের সমর্থন এ রাজ্যে গুরুত্বপূর্ণ হতে পারে। ঝাড়খন্ডে বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি জয়ের ব্যাপারে নিশ্চিত। কিন্তু বিরোধীরা জোটবদ্ধ হলে আর এক বিজেপি প্রার্থী মহেশ পোদ্দারের হিসেব গুলিয়ে যেতে পারে।

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget