এক্সপ্লোর

‘হোতা হ্যায়, চলতা হ্যায়’-এর দিন শেষ, বললেন মোদী

নবসারি (গুজরাত): গোটা বিশ্ব ভারতের দিকে বিরাট প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। তাই আর 'যেমন চলছে চলুক না', এই মনোভাব চলবে না। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় সামাজিক ও ক্ষমতায়ন মন্ত্রক এখানে যে সামাজিক ক্ষমতায়ন শিবিরের আয়োজন করেছিল, সেখানে তিনি বলেন, অনেক সময় আমরা চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখি। কিন্তু নির্বিকার থাকি, দেখেও যেন দেখি না। কিন্তু ভারতের মতো দেশে এমন মনোভাব চলতে পারে না বলেই আমার মত। হোতা হ্যায়, চলতা হ্যায়, দেখেঙ্গে-এই মানসিকতার দিন কিন্তু শেষ। গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে। অনেক প্রত্যাশা তাদের। ‘হোতা হ্যায়, চলতা হ্যায়’-এর দিন শেষ, বললেন মোদী নানা শারীরিক প্রতিবন্ধকতার শিকার লোকজনকে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে আর্থিক সাহায্য দেওয়াই ছিল ওই অনুষ্ঠানের উদ্দেশ্য। কোনও প্রধানমন্ত্রী হিসাবে প্রথম এ ধরনের শিবিরে হাজির হওয়ার সুযোগ পাওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রককে ধন্যবাদ দেন তিনি। পালটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী তানওয়ার চাঁদ গেহলট ও  তাঁর মন্ত্রকের তিন জুনিয়র মন্ত্রী রামদাস আথওয়ালে, বিজয় সাম্পলা, কৃষ্ণপাল গুর্জর। মোদী বলেন, স্বাধীনতার পর গত ৭০ বছরে এক ডজন প্রধানমন্ত্রী এসেছেন। কিন্তু আমিই প্রথম এ ধরনের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পেলাম। এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তিনি এই মন্ত্রককে কেন্দ্রস্থলে রেখেছেন বলেও জানান মোদী। প্রতিবন্ধীদের সহায়তা দেওয়ার জন্য এ ধরনের শিবিরের আয়োজন না হওয়ায় বিগত সরকারগুলিকে কটাক্ষ করেন মোদী। একইসঙ্গে বিভিন্ন পরিস্থিতিতে প্রশাসনিক কর্তাব্যক্তিরা যেভাবে সাড়া দিয়ে থাকেন, তাতে  বড়সড় বদল আনা প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget