এক্সপ্লোর

ডেবিট কার্ড জালিয়াতি রুখতে কী করবেন আর কী করবেন না, দেখে নিন একনজরে

কলকাতা:  কার্ড রয়েছে কলকাতায়, অ্যাকাউন্ট ফাঁকা হচ্ছে চিন থেকে! টিভি বা খবরের কাগজ খুললে একের পর এক জালিয়াতির খবর। রাতের ঘুম উড়ে গিয়েছে সাধারণ মানুষের। আপনার কার্ড সুরক্ষিত তো? এখনই চেক করে নিন ব্যাঙ্ক ব্যালেন্স। পাশাপাশি, কার্ড-জালিয়াতি থেকে বাঁচতে খেয়াল রাখুন এই বিষয়গুলি। • সব সময় কার্ড রাখুন সুরক্ষিত জায়গায় • টাকা তোলার মেসেজ অ্যাক্টিভেট করুন মোবাইল ফোনে • টাকা তোলার পরই এসএমএস মিলিয়ে দেখুন • পাশাপাশি, নিয়মিত ব্যাঙ্ক স্টেটমেন্ট পরীক্ষা করুন • অজানা লেনদেন নজরে পড়লেই তা জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষকে • অনলাইনে কেনাকাটা করার আগে দেখে নিন সাইটটি নির্ভরযোগ্য কি না • অনলাইনে কার্ড ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত পাসওয়ার্ড বদল করুন • দোকানে কার্ডে কেনাকাটার সময় পিন নম্বর টাইপ করুন গোপনে • কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে সঙ্গে সঙ্গে জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষকে • কার্ড খোয়া গেলে ফোন ব্যাঙ্কিং-এর মাধ্যমে বা ব্যাঙ্কের সাইটে ঢুকে কার্ড ব্লক করে দিন দেশে ইতিমধ্যেই ব্লক করা হয়েছে ৩২ লক্ষ ডেবিট কার্ডের লেনদেন। এর মধ্যে যেমন রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ব থেকে এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, ইয়েস-এর মতো বড় বেসরকারি ব্যাঙ্কও। এই প্রেক্ষিতে এসবিআই কর্তাদের পরামর্শ ... • এসবিআই-এর ব্যাঙ্কিং প্রযুক্তি নিরাপদ ...ক্যুই অ্যাপ ডাউনলোড করুন..... প্রয়োজনে কার্ড অন অফ রাখা যাবে। কার্ড জালিয়াতি রুখতে এটিএম ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা। • সম্ভব হলে নিজের ব্যাঙ্কের এটিএমই ব্যবহার করুন • এড়িয়ে চলুন রক্ষীবিহীন এটিএম • এটিএমে টাকা তোলার সময় পিন দিন হাত ঢেকে • খেয়াল করুন এটিএম কাউন্টারে আলাদা কোনও যন্ত্র লাগানো আছে কি না • নিয়মিত এটিএম পিন বদল করুন এত গেল কী করবেন, তার কথা। কিন্তু কী করবেন না? বিশেষজ্ঞরা বলছেন, • অপরিচিত কারও হাতে কখনও কার্ড দেবেন না • কাউকে জানাবেন না কার্ডের সিভিভি নম্বর বা পিন • কার্ডের সিভিভি নম্বর বা পিন লিখে রাখবেন না • দীর্ঘদিন ধরে একই পিন ব্যবহার করবেন না • অনলাইনে কেনাকাটা করলে সাইটে কার্ডের তথ্য সেভ করে রাখবেন না • অচেনা সাইটে ঢুকে কার্ডে কেনাকাটা করবেন না • কোনও সাইটে অটো-পে অপশন অ্যাক্টিভেট করবেন না • ইমেল বা এসএমএস-এর উত্তরে কার্ডের তথ্য লেনদেন করবেন না কথায় বলে, সাবধানের মার নেই। সাবধানতাই সুরক্ষিত করতে পারে আপনার কার্ডকে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget