এক্সপ্লোর

ফের বাতিল নোট জমা নেবে ব্যাঙ্ক? আর্জি খতিয়ে দেখছে আরবিআই

নয়াদিল্লি: নোট বাতিলের পর সরকার আমজনতাকে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০ ও হাজারের নোট বদলের সময় দিয়েছিল। কিন্তু সেই ডেডলাইনের মধ্যে সবাই বাতিল নোট বদল করতে পারেননি। তাই রিজার্ভ ব্যাঙ্কের কাছে একাধিক অনুরোধ এসেছিল, ফের বাতিল নোট বদলের সুযোগ দেওয়া হোক। বুধবার সরকারি এবং সেন্ট্রাল ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিক সূত্রে জানা যায়, ফের সাধারণ মানুষের কথা ভেবেই বাতিল নোট জমা দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এবার সীমিত টাকাই বদল করা যাবে বলে জানা গিয়েছে। সেই টাকাটা হয়তো দুহাজারের মতো সামান্য পরিমাণই হবে। কারণ এক্ষেত্রে সত্যিকারের মানুষ যাঁরা বেকায়াদায় পড়েছেন, তাঁরাই উপকৃত হবেন। আপাতত এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যদিও গ্রহণ করা হয়নি। এই বদলের সীমাটাও পাওয়া যাবে সামান্য সময়ের জন্যে। প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণের পর গত তিরিশ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে পুরনো ৫০০ ও হাজারের নোট বাতিলের সময় দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই সময়ের মধ্যে যাঁরা নোট অন্যান্য ব্যাঙ্কে গিয়ে জমা দিতে পারেননি, তাঁরা একমাত্র এখন আরবিআইতে গিয়েই পুরনো নোট জমা করতে পারবেন। তবে তারজন্যে তাঁদের একটি সঙ্গত কারণও জানাতে হবে, কেন তাঁরা সময়ের মধ্যে টাকা বদল করতে পারেননি। সেই ডেডলাইন শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। দেশকে কালো টাকা, জাল নোট ও দুর্নীতি থেকে মুক্ত করতে এই সিদ্ধান্ত আচমকাই নিয়েছিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget